রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৬৯তম DMC ডে পালিত হলো গত ১০ ডিসেম্বর

DMC তে গত ১০তারিখে হয়ে গেলো ৬৯তম DMC ডে। সকাল থেকেই র‍্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এই বর্ণাঢ্য আয়োজন’টিকে স্বার্থক করে উক্ত প্রতিষ্ঠানের অ্যালম্নাই ট্রাস্ট। এই আয়োজন উপলক্ষ্যে দেশের চিকিৎসা শিক্ষার অন্যতম স্তম্ভ DMCH সেজেছিল এক নববধূর বেশে। দেখে মনে হচ্ছিল- এযেন এক বিয়ে বাড়ি।

সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল সাড়ে ৫টায় শুরু হলেও আমি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। উত্তরা থেকে সাড়ে ৩টায় রওনা দিয়ে ডাঃ মিলন মিলনায়তনে পৌঁছাই সাড়ে ৭টা বেজে গিয়েছিল। ফার্মগেট থেকে শাহবাগ-পুরোটাই ব্লকড ছিল রাস্তা ভি.আই.পি. মুভমেন্টের জন্য। সে যাই হোক, গিয়ে দেখি একের পর এক চোখ ধাঁধাঁনো সব পারফরমান্স হয়ে যাচ্ছে। কোনটা রেখে কোনটাকে ভালো বলবো-সেটা আমার জানা নেই, তবে ১টা ব্যাপারঃ প্রিন্সিপাল স্যারের গানের সঙ্গে এতো রিলাক্স মুডে নাচ করা শুধুমাত্র DMC এর মতো প্রতিষ্ঠানেই হয়তো সম্ভব। এক কথায়-হ্যাটস অফ।

 

কিছুক্ষণ পরপর ডাঃ আব্দুর-নূর-তুষার ভাই সহ অ্যালম্নাই ট্রাস্টের অনেকেই এসে তাঁদের আয়োজনের কিছু কথা বলে যাচ্ছিলেন। তুষার ভাইয়ের একটা কথা না বললেই না- বাংলাদেশের ইতিহাস লিখতে হলে অবশ্যই DMC এর নাম লিখতে হবে। তাঁরা শুধু বিদ্যার্জন নয়, দেশের গণতন্ত্র টিকিয়ে রাখা থেকে শুরু করে ভাষা আন্দোলন পর্যন্ত সকল আন্দোলনের সরব সাক্ষী। এখন পর্যন্ত তাঁদের কোন অনুষ্ঠানে হিন্দি/উর্দু গানের কোন পরিবেশনা হয়নি- এটার জন্য স্যালুট! আমার খুব বলতে ইচ্ছে করে-ইশ! এইভাবে করে যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের সকল মানুষ ভাবতো, না জানি কতোই সুন্দর হতো। দেশটা বিজাতীয় সংস্কৃতি’র হাত থেকে মুক্ত হয়ে আরেকবার স্বাধীনতা লাভ করতো!

 

যন্ত্রশিল্পী ওরা ১১জন-এর পরিবেশনা’টা হৃদয় ছুঁয়ে গিয়েছিল আর “বীরাঙ্গনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই” নাটকটিও অসাধারণ মানের ছিল। এইসব কিছু ছাপিয়ে আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছেঃ ঢালিউডের ৬০বছর পূর্তি উপলক্ষ্যকে উৎসর্গ করা ঢাকাই ছবি’র সেকাল থেকে একাল’কে তুলে ধরা। স্যার/ম্যাডাম’দের কুর্নিশ করতে ইচ্ছে করছিল-এমন চমৎকার একটা পরিবেশনার জন্য। নিজের শিক্ষার্থী’দের সাথে এতোটা প্রাণবন্ত হয়ে নিজেকে মেলে ধরা-এটাও সম্ভবত শুধুমাত্র DMC’তেই সম্ভব। একটা ব্যাপার আমার ব্যক্তিগত ভাবে খুব খারাপ লেগেছে-সেটা হলোঃ ভারতীয় বাংলা গানের চর্চা। খুবই দুঃখজনক হলেও সত্যি যে এটা না হলেও পারতো। আমাদের দেশের বাংলা গানের আবেদন ওদের চেয়ে শত-সহস্র গুনে বেশি এবং মানেও অনেক উন্নত। আশা করি-এই ব্যাপারটা ভবিষ্যতে আরো ভালো করে দেখা হবে। কারণ, এই একটা জিনিস ছাড়া পুরো আয়োজনে কেউ যদি খুঁত ধরতেও চায়-তাও পারবে না। রেটিং করতে গেলে ১০০/১০ হয়ে যেত!

 

ডিনার ব্রেকের সময় আমি ওয়াসরুমে ঢুকতেই দেখি- পরম শ্রদ্ধেয় ডাঃ লুতফর রহমান স্যার। ইচ্ছে করছিল পা ছুঁয়ে সালাম করতে। কিন্তু ওয়াসরুমের সামনে ব্যাপারটা খুবই বেমানান দেখায়, তাই স্যার’কে সালাম দিয়ে দ্রুত কেটে পরলাম সেখান থেকে। খুব গর্ব করে বলতে ইচ্ছে করে- উনি আমার দেশের (গ্রামের বাড়ি) মানুষ, উনার বাড়িও পাবনা’তে। রাতের সবচেয়ে বড় আকর্ষণ ছিল- বাংলাদেশের অন্যতম সেরা ব্যান্ড “মাইলস”এর পরিবেশনা।

 

ব্রেকের সময় আমি আর তপু ভাই (নিউরো বিভাগের আই.এম.ও. DMCH) বেশ কিছুক্ষণ কুয়াশা স্নান করলাম আর ফানুস ওড়ানো দেখছিলাম। কিভাবে সব আলোক বাতিগুলো চোখের নিমেষে তারা হয়ে গেলো! অদ্ভুত… আর কিছুক্ষণ পরপর টোম্পা’পু (এইচ.এম.ও. DMCH)-কে এসএমএস দিয়েই যাচ্ছিলাম, কিন্তু কেন জানি উনার সাথে দেখা হচ্ছিল না কিছুতেই। যেহেতু, মাইলস মানের যাদু… তাঁদের একের পর পর মনোমুগদ্ধকর পরিবেশনা দিয়ে আমাদের মাতিয়ে রাখছিলেন। আমি আর তপু ভাই প্রায় সিটের ভেতর লাফিয়ে গলা ছেড়ে চিৎকার করছিলাম সব লাইনের সাথে। রাত গভীর হলে একসময় সেই জমকালো অনুষ্ঠানের শেষ বাঁশি বাজে। হঠাৎ করে দেখা হয়ে গেলো টোম্পা’পুর সাথে। এতো রাতে উনি একা যাবেন ভেবে আমি উনাকে লিফট দিলাম। আরেকজন সেলিব্রেটি ম্যাডামের কথা বাদ পড়ে গেছে, উনি হলেন- ডাঃ সহেলী আহমেদ সুইটি (এম।ডি। নেফ্রোলজি), উনার সাথেও ক্ষুদ্র সাক্ষাত হয়েছিল।

 

সবশেষে যার কথা বলবো- সে হলো আমাদের প্ল্যাটফর্মের অ্যাক্টিভিস্ট (DMCian) ও আলোকচিত্র শিল্পী এস.এম. নিয়াজ মোর্শেদ। গাড়ি’তে ওঠার সময় ও আমার একটা ছবি তুলে দিলো, কিন্তু সে পুরো অনুষ্ঠান কি যে কষ্ট করে কভার করেছে, আমি তাঁর সাক্ষী। ওপর তলায় বসেছিলাম বলে- আমি ওর সব স্ন্যাপের নিরব দর্শক, আফসোস ছিল- প্ল্যাটফর্মিয়ান তুর্য, দীপ্র আর সিফাতের সাথে দেখা না হওয়ার। বাসায় ফেরার সময় দেখি- ৫ আঙ্গুল দূরে যা আছে, তাও অস্পষ্ট! যাই হোক, অনেক মধুর একটা সময় কাটলো- জয় হোক DMC এর, জয় হোক প্ল্যাটফর্ম’এর।

 

প্রতিবেদক- ডাঃ আহমেদুল হক10833876_1003093033038106_2046424995_n10847797_10205081883717009_1982083214788548490_n10836128_1003093046371438_1754235661_n10833957_1003093016371441_1162679593_n

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।