মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

আবারো চিকিৎসকের ওপর হামলা!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৪, ১:১৮ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

গতকাল সকালে আমার এক বন্ধু ডাঃ মিহাদ হক সরকার-এর ফোন পেয়ে কর্মব্যস্ত দিন শুরু হলো। সিলেটের অদূরে মাধবপুরের ঘটনা এটিঃ-

ফরিদপুর মেডিকেলের অস্টম ব্যাচের ছাত্র ডাঃ কিশলয় সাহা (২৭তম বিসিএস) প্রতিদিনের মতো গত পরশুদিনও রোগী দেখছিলেন। ঠিক বিকেল ৩টা ৪৫ মিনিটে রিফাত ও পিন্টু নামের ২জন (পূর্ব পরিচিত) কিশলয় দা’র চেম্বারে তাঁদের ছবি সত্যয়িত করাতে আসেন। কিশলয় দা’র কাছে তখন সিল ও প্যাড না থাকায় উনি তাদেরকে পরে আসতে বলেন। কিছুটা ক্ষুব্দ হয়ে চেম্বার ত্যাগ করার সময় তাঁরা গালি দিয়ে চলে যান। তখন কিশলয় দা চেয়ার ছেড়ে উঠে গিয়ে তাঁর প্রতিবাদ জানান। মুহুর্তেই স্থানীয় গিয়াসুদ্দীনের ছেলে রিফাত ১৫-২০জন লোক এনে বেদম প্রহার করেন কিশলয় দা’কে, যে গিয়াসুদ্দীন’কে কিশলয় দা মাসের পর মাস ফ্রি চিকিৎসা করে আসছেন, এমনকি হামলা কারী রিফাত ও পিন্টু’কে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। উল্লেখ্য এই যে-  রিফাত ও পিন্টু উভয়েই সক্রিয় রাজনীতির সাথে জড়িত!

আমরা প্ল্যাটফর্ম পরিবার এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আবারো জোর গলায় বলতে চাই- “চিকিৎসকের নিরাপদ কর্মস্থল চাই”

 

প্রতিবেদক- ডাঃ আহমেদুল হক 10006215_10203458882539100_6390214630402820904_n

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৩টি মন্তব্য

  1. Kobe sesh hobe asob borborota?kisholoy r jonno sohomormita…r sob nirjaton r biruddhe protibad janay…

  2. এটা কবেকার ঘটনা। আদৌ সত্য কিনা কেমনে বুঝবো? অনলাইনে তো সুত্রের কোন বালাই নেই।

    1. Dr. Manab Kumar, ভাই, আপনি প্ল্যাটফর্ম গ্রুপে আছেন আমরা জানিনা, অনলাইনে ডাক্তারদের সব ধরনের খবর যেগুলো সাধারন মিডিয়া ইগ্নোর করে কিংবা বিকৃতভাবে উপস্থাপন করে তার সত্য উপস্থাপন (ভিকটিম কিংবা প্রত্যক্ষদর্শীদের বরাতে) করে আসছে প্ল্যাটফর্ম ১ বছরের বেশি সময় ধরে। আমরা যদি অনলাইন মিডিয়াগুলোর ভিত্তিহীন বিকৃত তথ্যগুলো এক নিমিষে বিশ্বাস করতে পারি কোন সূত্র ছাড়া তাহ্লে আমাদের নিজেদের মিডিয়ার তথ্য বিশ্বাস করতে অসুবিধা কোথায়? এই পোস্টের তারিখ ১২ ডিসেম্বর। এবং লেখা হয়েছে পরশুদিন অর্থাৎ ১০ তারিখের ঘটনা এটা। আলাদা করে তারিখ দেয়া উচিত ছিল, এটা একটা ভুল। আর সূত্র হিসেবে বলা হয়েছে ভিক্টিমের কলিগ এর ফোন পেয়ে এই প্রতিবেদক পোস্টটি দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।