মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

১২০০ উচ্চতর ডিগ্রী অর্জনকারী চিকিৎসক অংশ নিবেন আজ ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৩য় সমাবর্তন

28175606_10211323567832813_1177818394_n

আজ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮।

 

আজ সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩য়তম সমাবর্তন। ৩য়তম সমাবর্তনে এবছর প্রায় ১২০০ উচ্চতর ডিগ্রী অর্জনকারী চিকিৎসক সমাবর্তনে অংশ নিয়ে তাঁদের সনদ গ্রহণ করবেন।

 

জানা গেছে, দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের মাননীয়  জনাব মোঃ আবদুল হামিদ।  এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএন্ডআর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. টি এ চৌধুরী ।

 
এদিকে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, দুপুরে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) মহোদয় অফিসে সমন্বয় উপ-কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সুষ্ঠু ও সুন্দরভাবে ৩য় সমাবর্তন অনুষ্ঠানের লক্ষ্যে মূল্যবান পরামর্শ দেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া মাননীয় উপাচার্য সকল আয়োজন যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে সকল উপ-কমিটিগুলোর সভাপতি ও সদস্য সচিবগণকে নির্দেশ দিয়েছেন। সমন্বয় উপ-কমিটি ছাড়াও প্রকাশনা ও মুদ্রণ এবং প্রচার উপ-কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩য় সমাবর্তন উপলক্ষে স্টিয়ারিং কমিটি ছাড়াও সমন্বয়, অভ্যর্থনা, অর্থ, সম্মানসূচক ডিগ্রি প্রদান, প্রকাশনা ও মুদ্রণ, প্রচার, তথ্য, প্রকাশনা ও মুদ্রণ, আপ্যায়ন, সনদ প্রদান, পরিকল্পনা, রেজিস্ট্রেশন, ক্রেস্ট ও বৃত্তি প্রদান, শোভাযাত্রা ও গাউন বিতরণ, শৃঙ্খলা, যানবাহন পার্কিং, আসন ব্যবস্থা ও ডেকোরেশনসহ মোট ১৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনের স্থান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের উন্মুক্ত মাঠকে নির্বাচিত করা হয়েছে।

সমন্বয় উপ-কমিটির এক গুরুত্বপূর্ণ সভা

 

 

 
ঐ গুরুত্বপূর্ণ সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান মহোদয় ছাড়াও সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আব্দুস সোবহান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইফতেখার আলম, বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মোশরারফ হোসেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, সিন্ডিকেট মেম্বার ও নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব একেএম হাবিবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, হেপাটোলজি বিভাগের সহযোগী ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, নিউরো মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, উপ- রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিট, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু, ভাসকুলার সর্জারি বিভাগের ডা. সমেরশ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 
এর আগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

 

 

 

 

ছবি: নিজস্ব প্রতিবেদক ও সোহেল গাজী। তথ্য  প্রশান্ত মজুমদার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।