মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

কেউই পেছনে বসে থাকতে চায় না !স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ও স্বাস্থ্যব্যবস্থাপনায় ইনোভেশন পর্ব ১

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৩ · ২ মিনিটে পড়ুন
কেউই পেছনে বসে থাকতে চায় না !স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ও স্বাস্থ্যব্যবস্থাপনায় ইনোভেশন পর্ব ১
লেখার আকার

oooopp
আজ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮।

 

 

স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইনোভেশন এর গল্পের প্রথম পর্ব আজ।

গত ১৫ই ফেব্রুয়ারি, রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে স্বাস্থ্য ব্যবস্থাপনায় “বেস্ট প্র‍্যাকটিস” এর জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭ বিতরন করা হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে মোট ৫০টি পুরষ্কার দেয়া হয়েছে।

 

received_10211294817994085

পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পূর্বে বিজয়ীদের নিয়ে আলাদা টেকনিক্যাল সেশন এর আয়োজন করা হয়েছিলো যেখানে তারা কেন ভালো স্কোর পেয়েছেন, নিজেদের কি ইনোভেশন ছিলো সেগুলো জানিয়েছেন। এত চমৎকার কিছু ইনোভেশন উঠে এসেছে যা না জানলেই নয়। তাই স্বাস্থ্য ব্যবস্থাপনায় বেস্ট প্র‍্যাকটিস ইনোভেশন এর ধারাবাহিক গল্প শুরু করছি ভোলা জেলার লালমোহন উপজেলার ইউএইচএফপিও ডা: মো: আব্দুর রশিদ  কে দিয়ে।

 

উপজেলায় প্রতি মাসে হাসপাতালের কর্মচারী ও ফিল্ড স্টাফদের নিয়ে মাসিক মিটিং হয়। ফিল্ড স্টাফগণ কমিউনিটি সার্ভিস যেমন টিকাদান, স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ কাজ করেন। তাই তাদের পারফরমেন্স মনিটরিং জরুরী। এই কাজটিই ডা: আব্দুর রশিদ স্যার করছেন খুব চমতকারভাবে। তিনি ফিল্ড স্টাফদের মিটিং এ তাদের বসান কাজের পারফর্মেন্স এর উপর ভিত্তি করেন অর্থাৎ যে যত ভালো কাজ করে, টার্গেট পুরন করে সে তত সামনে বসে এবং যে যত খারাপ করে সে তত দূরে। ফলে সামনে যারা বসছে তারা নিজেদের কাজের মূল্যায়ন স্বরূপ সম্মানিত বোধ করে আর পেছনের দিকে যারা বসেছে তাদের মাঝে তৈরি হয় অনুশোচনা। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি ফিল্ড স্টাফদের মাঝে একটি প্রতিযোগীতার সৃষ্টি করেছে এবং সবাই নিজেদের টার্গেট পুরন করায় সচেস্ট হয়েছে কার। কেউই পেছনে বসে থাকতে চায় না!

 

চমৎকার এই ইনোভেশন এর জন্য সেইসাথে শীর্ষ উপজেলা ক্যাটেগরিতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০১৭ পাওয়ার জন্য ধন্যবাদ জানাই লালমোহন উপজেলার ইউএইচএফপিওসহ সকল চিকিতসক ও অন্যান্য স্টাফদের। আপনাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

 

 

লিখেছেনঃ ডা. মারুফুর রহমান অপু, মেডিকেল অফিসার Center for Medical Biotechnology, DGHS।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।