মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

কুষ্টিয়া মেডিকেল কলেজে আয়োজিত হল ৭ম জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব

ওয়েব টিমপ্রকাশ: ১১ মার্চ ২০১৯, ৫:৫৭ · ২ মিনিটে পড়ুন
কুষ্টিয়া মেডিকেল কলেজে আয়োজিত হল ৭ম জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব
লেখার আকার


প্ল্যাটফর্ম রিপোর্টঃ শেষ হলো মেডিকেল ও ডেন্টালের বিতার্কিকদের মিলন মেলা।

এনডিএফ বিডি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের যৌথ আয়োজনে ৮-৯ মার্চ কুষ্টিয়া মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো ৭ম এনডিএফ বিডি-কেইউএমসি জাতীয় বিতর্ক উৎসব ২০১৯ ।

দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল ও ডেন্টাল কলেজের বিতার্কিকদের এই মিলনমেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ জনাব মাহবুব উল আলম হানিফ ।

‘হৃদয়ে আমার যুক্তির হাওয়া, মুক্তি চিরদিন’ এই স্লোগানে অনুষ্ঠিত এই বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল ও রানারআপ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ফাইনালে সেরা বিতার্কিক হন বিজয়ী দলের জান্নাতুল মাওয়া। এছাড়াও কুইজে প্রথম হয়েছে খুলনা মেডিকেল কলেজের অনিক দত্ত ও সাদাত ফাহিম এবং রানারআপ কুষ্টিয়া মেডিকেলের সজিব ও আবদুল্লাহ । পোস্টার প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ঢাকা মেডিকেলের আমরিন হোসেন, দ্বিতীয় হলি ফ্যামিলির জান্নাতুল ফেরদৌস লিসা। বাংলা বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন পার্ক ভিউ রেদওয়ানা তাবাসসুম, দ্বিতীয় কুষ্টিয়া মেডিকেলের আশরাফুল ও তৃতীয় হয়েছে রাজশাহী মেডিকেলের ফারহানা তাসমিম রাকা । ইংরেজি পাবলিক স্পিকিংয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়া মেডিকেলের আফরিনা তাসনিম, দ্বিতীয় এনাম মেডিকেলের আল আবির হোসেন ও তৃতীয় পাবনা মেডিকেলের মাহফুজা মুনির ।

শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠিত বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদকে । এছাড়াও ৮ তারিখ কুষ্টিয়া মেডিকেল কলেজে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ার এবং ৯ তারিখে দিশা টাওয়ারে দেশবরেণ্য সংগীতশিল্পী এস আই টুটুল এর একক সংগীতানুষ্ঠান উপভোগ করেন বিতার্কিকরা ।

ছবিতে জাতীয় মেডিকেল বিতর্ক উৎসবঃ

প্ল্যাটফর্ম রিপোর্টারঃ
সাকিব মাহমুদ
কুষ্টিয়া মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।