মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্পেশাল বিসিএসের সময় পিছানোসহ ৪ দফা দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুন ২০২৫, ৫:৪৬ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ১৫ জুন, ২০২৫

পিএসসি সংস্কারের ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করছেন চিকিৎসকেরা। রবিবার (১৫ জুন) দুপুর ০২.৩০ ঘটিকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আরম্ভ হওয়া এ বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন প্ল্যাটফর্মের প্রতিবেদন লেখার সময়েও চলমান আছে। সন্ধ্যা ৭.০০ ঘটিকায় মশাল মিছিল করবেন চিকিৎসকেরা।

পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের ব্যানারে করা এ আন্দোলনে পিএসসি সংস্কারের ৪ দফা দাবিগুলো হলো –

১. অন্যান্য সাধারণ ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে ডাক্তারদের বিসিএস বয়সসীমা পূর্বের ন্যায় ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করে প্রজ্ঞাপন দিতে হবে। ৩৪ আমাদের দাবী নয় ৩৪ আমাদের ন্যায্য অধিকার।

২. ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে স্বাভাবিক নিয়মে ৪৭ তম বিসিএসের পরে নিতে হবে এবং সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ হতে নূন্যতম ৩ মাস সময় দিতে হবে।

৩. ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ তম বিশেষ বিসিএস এর প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে অস্থায়ী বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান এবং তা বিবেচনায় চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ সংযুক্ত করে পিএসসি কর্তৃক অফিস আদেশ জারি করতে হবে। ইন্টার্নশিপের মেয়াদকে বিবেচনায় রেখে জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুযোগ রেখে আদেশ জারি করতে হবে।

৪. সকল বিসিএসের প্রিলি-রিটেন-ভাইবা নম্বর অবশ্যই প্রকাশ করতে হবে যেন নিয়োগ পরীক্ষার ট্রান্সপারেন্সি বা বৈধতা বজায় থাকে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।