রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দ্বিতীয় দফায় ভর্তি বিজ্ঞপ্তির দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল ভর্তিচ্ছুদের মানববন্ধন

রবিবার, ১৫ জুন, ২০২৫

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এখনো অন্তত ৬০০ আসন এখনো শূন্য রয়েছে। এসব আসন পূরণে এখনো পর্যন্ত দ্বিতীয় দফার কোনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এমন অবস্থায় আগামী মঙ্গলবার (১৭ জুন) ক্লাস শুরুর আগেই দ্বিতীয় দফা বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রবিবার (১৫ জুন) সকাল ১০টা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ২য় সার্কুলারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রথম দফার ভর্তি কার্যক্রম শেষ হলেও এখনো প্রায় ৬০০টি আসন এখনো ফাঁকা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার উপপরিচালক ডা. ইয়াসমিন গুলমারামা। অথচ এখন পর্যন্ত দ্বিতীয় দফার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

এই পরিস্থিতিকে ‘অযৌক্তিক ও অবিচারমূলক’ হিসেবে অভিহিত করে দ্বিতীয় সার্কুলারের জোর দাবি জানিয়েছেন ভর্তিচ্যুত শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্যমতে, ‘যোগ্যতা যখন আছে, সুযোগ কেন নেই?’

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কেউ নিশ্চায়ন করতে ভুল করেছেন, কেউ আবেদন করতে গিয়ে প্রযুক্তিগত সমস্যায় পড়েছেন, কেউ অর্থসংকটে সময়মতো ভর্তি ফি জমা দিতে পারেননি। তাঁদের অনুরোধ, ফাঁকা আসনগুলো পূরণে অন্তত দ্বিতীয়বারের মতো একটি সুযোগ দেওয়া হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ডাইরেক্টরেট জেনারেল অব মেডিক্যাল এডুকেশন (ডিজিএমই) পোর্টালের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, দ্বিতীয় দফার সার্কুলারের অনুমতি মন্ত্রণালয় থেকে আসেনি। যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রযুক্তি থাকলেও সদিচ্ছার অভাব।

পোর্টাল প্রসঙ্গে বলেন, এই পোর্টাল কি এমন শক্তিশালী যে, সেটি কয়েকশ’ শিক্ষার্থীর ভবিষ্যতের চেয়ে বড়? খুলে দেওয়া তো শুধু একটি ক্লিকের বিষয়!

এ ছাড়া এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বিতীয় দফায় ৮৫৫টি ও তৃতীয় দফায় ৩২৮টি আসনে নতুন করে ভর্তি নেওয়া হয়েছিল। এমনকি ক্লাস শুরুর পরও ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে অধিদপ্তরের একাধিক সূত্র। অথচ এবার দ্বিতীয় দফার কোনো সার্কুলার দেওয়া হয়নি, যা একটি অমানবিক অবস্থা।

শিক্ষার্থীরা বলছেন, শুধু ৬০০ আসন নয়, এর পেছনে আছে ৬০০টি জীবন, ৬০০টি পরিবার, আর হাজারো স্বপ্ন। এটি কোনো রাজনৈতিক দাবি নয়। একজন ডাক্তার মানে শুধু একজন পেশাজীবী নন, তিনি বহু মানুষের জীবনের ভরসা। সেই পথটা কি কেবল একটি পোর্টাল খোলা না হওয়ার কারণে বন্ধ হয়ে যাবে? তাঁরা শুধু একটি ন্যায্য সুযোগ চান। তাদের দাবি, আগামী মঙ্গলবার (১৭ জুন) ক্লাস শুরুর আগেই দ্বিতীয় দফার ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হোক।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।