বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আবাসন নিয়ে কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা; ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা

রবিবার, ১৫ জুন, ২০২৫

আবাসন নিয়ে কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট এম এ জি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। রবিবার (১৫ জুন) ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে অবহিত করছি যে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হলের অধিকাংশ কক্ষ বর্তমানে বসবাসের অযোগ্য। কিছু কক্ষে সংস্কারকাজ চলমান থাকলেও, অবশিষ্ট কক্ষগুলোর ক্ষেত্রে হাসপাতাল ও কলেজ প্রশাসন কোনো সুস্পষ্ট সময়সীমা বা করণীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে।

এরই মধ্যে প্রশাসনের নির্দেশে একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের কর্তব্যকালীন অনুপস্থিতিতে জোরপূর্বক প্রবেশ করে তালা ভেঙে ব্যক্তিগত সামগ্রী বের করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণরূপে অমানবিক, অবমাননাকর এবং পেশাগত নিরাপত্তা-বিরোধী আচরণ।

উল্লেখযোগ্যভাবে, এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, যাঁর প্রতি এই ধরনের আচরণ চরমভাবে অমানবিক ও গর্ভবতী নারীর প্রতি ন্যূনতম সহানুভূতির অভাবের বহিঃপ্রকাশ। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

আমরা দাবি করছি-

১. ঘটনার দায় স্বীকার ও প্রকাশ্যে দুঃখপ্রকাশ

২. উক্ত ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা

৩. ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণ এবং তা বুঝিয়ে দেওয়ার সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা।

উল্লিখিত দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত, এবং সকল ইন্টার্নকে মানসম্মত কক্ষ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত, আমরা এই মুহুর্ত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিচ্ছি।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।