বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“সারা দেশে কোভিড এন্টিজেন টেস্ট করার ব্যবস্থা করা হোক”

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই, ২০২১, শনিবার

লেখাঃ ডা. দেবব্রত ঘোষ সামির
যুগ্ম সচিব, বিএমএ মুন্সীগঞ্জ

গত এক সপ্তাহের মধ্যে আমার চেম্বারে দেখা ১৭ জন কোভিড -১৯ বা সাসপেক্টেড কোভিড রোগীদের মধ্যে (প্রায় রোগীরই rt-PCR বা Rapid Antigen টেস্ট করাতে অনীহা)

১.মাত্র দুইজন রোগীর জ্বর সাথে হালকা গলা ব্যথা বা কাশি ছিল।
২.বাকিদের মধ্যে সবারই ধারণা ছিল এটা সাধারণ সর্দি-জ্বর বা হালকা বৃষ্টিতে ভেজা জ্বর।
৩.জ্বর ৫-৭ দিন আগে ১-২ দিন থেকে ভালো হয়ে গেছে।
৪.মাথা ব্যথা, গা ব্যথা, নাক দিয়ে পানি ঝরে (স্বাভাবিক ভাইরাল ফিভারের লক্ষণ)।
৫.খাবারে প্রচন্ড অরুচি(প্রায় সবারই, ঘ্রাণ পাচ্ছে না(২ জন)।
৬.শরীর প্রচন্ড দুর্বল এদের মধ্যে একজনকে পল্লী চিকিৎসক শক্তির স্যালাইন দিয়েছেন যার ফলে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেছে।
৭.এদের মধ্যে অধিকাংশ রোগীর অক্সিজেন স্যাচুরেশন ৮৮-৯৪%। ৩-৪ জনের স্যাচুরেশন ৯৫-৯৭%।
৮.মজার ব্যাপার কোন রোগীই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করে যদি বেশি মাত্রায় আক্রান্ত হয় এই ভয়ে বা অনেকে এখনো মনে করে তারা আক্রান্ত হয়নি বলে!!!
৯.শ্বাসকষ্ট নিয়ে আসলেও স্বীকার করছে না শ্বাসকষ্ট হচ্ছে (সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে)।
১০.আশার ব্যাপার হলো পারিবারিক সদস্যরা করোনাকে এখন আতঙ্ক হিসাবে নিচ্ছে না। রোগীদেরকে যথাযথ সেবা-যত্ন বাড়িতেই করছে যার ফলে আক্রান্ত রোগীরা দ্রুত আরোগ্য লাভ করছে।
১১.আক্রান্ত রোগীদের অধিকাংশই CRP 24-96, CBC- Total count বেশি, Chest X-ray – Bilateral or Unilateral Pneumonic Consolidation or Bilateral Basal Pulmonary Infection(Ground glass appearance)।
১২.কিন্তু উদ্বেগের বিষয় হলো- যারা কোভিড সিম্পটম নিয়ে আসছেন তারা অধিকাংশই তথ্য গোপন করছেন। যার ফলে তার পাশের সুস্থ মানুষটি আক্রান্ত হচ্ছে বা তাকে দেখতে আসা আত্মীয় বা পাড়া প্রতিবেশীরা আক্রান্তের শিকার হচ্ছে। ফলে দ্রুত কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে।
১৩.বেসরকারিভাবে যেগুলো ডায়াগনোসিস হচ্ছে তা কিন্তু সরকারি হিসাবে আসছে না। ফলে সরকারি হিসাবের চেয়ে প্রকৃত বা সাসপেক্টেড রোগীর সংখ্যা ও মৃত্যু হার অনেক বেশি।

এখন সমস্যা হলো-উপজেলা পর্যায়ে আমাদের মতো প্রাইভেট চিকিৎসক যারা কোভিড সাসপেক্টড বা কোভিড রোগীদের সেবা দিয়ে যাচ্ছি তাদের D-Dimer, Iron Ferittin, HR-Chest CT ও অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা যা অত্যন্ত ব্যয়বহুল করানোর সুযোগ নেই। যেখানে আক্রান্ত রোগীরা সরকারি হাসপাতালে গিয়ে rt-PCR বা Rapid Antigen পরীক্ষা করাতেই অনীহা প্রকাশ করছে সেখানে ঢাকা গিয়ে এইসব পরীক্ষা তো কল্পনাতীত।
এই অবস্থায় সাধারণ চিকিৎসক হিসাবে সরকারের নীতি নির্ধারকদের প্রতি প্রশ্ন হলো – Rapid Antigen Test (যেহেতু এটি একটি ডিভাইস টেস্ট) শুধু সরকারি হাসপাতালে সীমাবদ্ধ না রেখে প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে করানোর অনুমতি দেয়া যায় কিনা??(যেমনটি ডেঙ্গু রোগ নির্ণয়ের ক্ষেত্রে সরকারি রেট নির্ধারিত ছিল।)
১. এতে কোভিড রোগী সনাক্ত হার বাড়বে
২. রোগীরা সঠিক চিকিৎসা পাবে (সাসপেক্টেড হার কমে যাবে)
৩. মৃত্যু হার বা মৃত্যু ঝুঁকি কমে যাবে
৪. কমিউনিটি ট্রান্সমিশন কমে আসবে।
৫. এদের মধ্যে যাদের লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসছে শুধু তারা rt-PCR বা HR Chest CT করাবেন -এতে চিকিৎসা ব্যয় অনেকটাই কমে আসবে।

বিঃদ্রঃ এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন।
করোনা অতিমারি থেকে নিজেকে রক্ষা করুন।।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।