মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ পরিস্থিতিতেও প্রস্তুত ময়মনসিংহের চিকিৎসা ব্যবস্থা

৩ এপ্রিল ২০২০: কোভিড-১৯ পরিস্থিতিতে থেমে নেই ময়মনসিংহ বিভাগের চিকিৎসা ব্যবস্থা। ময়মনসিংহ মেডিকেল কলেজের আউটডোর সরকারি আদেশ অনুযায়ী প্রতিদিন খোলা আছে। অন্যান্য বিভাগের পাশাপাশি জরুরি ২৪ ঘন্টা খোলা আছে সাধারণ দিনের মতই। সারাদেশে চলমান করোনা ভাইরাস আতঙ্কের মাঝেও ইমার্জেন্সী কোন রোগী ভর্তি বন্ধ ছিলো না। ওয়ান স্টপ সার্ভিসটিও নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টা খোলা রয়েছে।

এদিকে জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট রোগীর জন্য এস কে হাসপাতালের আউটডোর সরকারি আদেশ অনুক্রমে প্রতিদিন খোলা রয়েছে। কোভিড-১৯ এর সন্দেহভাজন রোগীদের জন্য ২৪ ঘন্টা আইসোলেশন ওয়ার্ড আছে এস কে হাসপাতালে। এখানে আই সি ইউ সুবিধাসহ চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছেন চিকিৎসকরা। কার্ডিওলজি বিভাগসহ সকল ইমার্জেন্সী ওয়ার্ড যেমন গাইনী, শিশু বিভাগ, NICU বরাবরের মতই চিকিৎসা দিয়ে চলেছে সারাক্ষণ। দুর্ঘটনার রোগীদের জন্য ক্যাজুয়াল্টি বিভাগ ২৪ ঘন্টা চিকিৎসা দিয়ে যাচ্ছে। ডায়রিয়া, কলেরা ইত্যাদি সংক্রমণ রোগের জন্য এস কে হাসপাতালে সাধারণ সময়ের মতই চিকিৎসা সেবা চলমান।

তবে খুব সাধারণ অসুস্থতা যেমন গায়ে ব্যথা, পায়ে ব্যথা, সাধারণ কোমর ব্যথা, এসিডিটি, চুলকানি, হাত পা জ্বালাপোড়া, এবং শুধুমাত্র ওষুধের জন্য হাসপাতালে ভীড় করতে নিরুৎসাহিত করা হচ্ছে। রুটিন চিকিৎসা যেমন সাধারণ টিউমার অপারেশন, সাধারণ টনসিলের অপারেশন, সাধারন পিত্তথলীর পাথর, সাধারণ অর্থপেডিক অপারেশন, মেডিসিনের যেসকল চিকিৎসা বাসায় সম্ভব সেগুলো পরামর্শ দিয়ে বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সকল চিকিৎসকের জন্য পিপিই নিশ্চিত করেছেন, সকল নার্সদের পিপিই নিশ্চিত করেছেন। অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাদেরও কাজের ধরন অনুযায়ী পিপিই সরবরাহ করা হয়েছে। যথেষ্ট হ্যান্ডরাব ও স্যানিটাইজার সাপ্লাই দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত কম আয়ের কর্মচারীদের বিশেষ পুষ্টির জন্য ব্যাবস্থাও নেওয়া হয়েছে। স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে (Rapid Response Team)। টেলিফোনে চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করা হচ্ছে। হাসপাতাল চত্বরে জীবানু নাশক কর্মকান্ড চলছে, হাতধোয়ার বেসিন সাবানসহ দেয়া হয়েছে, ব্লিচিং পাউডার ছিটিয়ে চত্বর জীবানুমুক্ত রাখার চেস্টা করা হচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে ডিসইনফেক্টেন্ট ছিটানো হচ্ছে। সচেতনতামূলক মাইকিং চলছে, ব্যানার লাগানো হয়েছে। সকলের মাস্ক পরা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার যথেষ্ট চেষ্টা চলছে। ডায়াবেটিস ও হরমোন ক্লিনিক বরাবরের মত খোলা আছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসির উদ্দিন আহমেদ সকল বিষয় তদারকি করছেন। কে করোনা ভাইরাসের বহনকারী, তা কেউ নিশ্চিত হয়ে বলতে পারবে না। তাই জরুরী কার্য ব্যতীত হাসপাতাল এড়িয়ে চলার আহ্বান করা হচ্ছে সকলকে। হাসপাতাল এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সকল পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন জনগণের সাহায্য সহযোগিতা ও সহমর্মিতা। জীবনের ঝুঁকি নিয়ে তারা জনসেবায় নিয়োজিত।

তথ্যসূত্র: ডা.ওয়াসিম (কার্ডিওলজিস্ট)

নিজস্ব প্রতিবেদক/ওয়াসিফ হোসেন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।