সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রক্তে ভেজা খোলা চিঠি ২

এক বুক আশা আর পরম নির্ভরতা নিয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অভিভাবকরা পঞ্চাশজন ছেলেমেয়েকে সাদা এপ্রোন পরিয়ে পাঠিয়েছিলেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুরে। সেই থেকেই গাজীপুর শহরটাকে তাদের আপন করে নেয়া।আপন করে নেয়া শহরটার মানুষগুলোকেও। বিনিময়ে কিইবা চেয়েছে তারা??? সম্মান ও নিরাপত্তারর সাথে পড়াশোনা করে ডাক্তার হয়ে বের হওয়া এই সামান্যই তো। কিন্তু সেদিন বুঝতে তাদের বড় ভুল হয়ে গেছিলো যা প্রথমদিকে স্যারদের স্নেহ,পড়াশোনার ভীড়ে অনুধাবন করতে না পারলেও গত দুই বছরে নানা বিচ্ছিন্ন ঘটনায় তাদের বুঝতে বেশি দেরি হয়নি।ক্লাস শুরুর পর থেকেই একের পর এক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কাহিনীর শুরু হয়েছিল জানুয়ারিরর কোন এক মধ্যরাতে।পড়ালেখায় ব্যস্ত গার্লস হোস্টেলের নিচতলার দুই শিক্ষার্থী। হঠাৎ জানালায় ভীষণ জোরে শব্দ। তাকিয়ে দেখতে পেল জানালায় বাইরে থেকে কে যেনো টর্চ দিয়ে জানালায় আলো ফেলছে রুমের ভেতর।ভয়ে বাকরুদ্ধ কারো আর পড়া হয়নি সে রাতে।এরপর থেকে যেন এসব নিত্যদিন এর কাহিনীতে পরিণত হল। কখনো কারো রুম এ টর্চ এর আলো তো কখনো কারো রুম এ ঢিল ছোড়া। জানানো হলো কলেজ কর্তৃপক্ষকে। জানল সবাই কিন্তু প্রতিকার হলো না কিছুর। আগাতে থাকলো ঘটনাদি। এক রাতে একজন ছাত্রী নিজ চোখে দেয়াল বেয়ে এক লোককে ছাদে উঠতে দেখার পর দৌড়াতে গিয়ে আহত হলো।এরপর ঘটনা আগালো আরো এক ধাপ।ছাত্রীদের রুমের দরজায় কড়া নাড়ার শব্দ,পায়ের আওয়াজ। এরপর একদিন যখন হোস্টেলের ভেতর এক জলজ্যান্ত লোককে ধরা হলো,কর্তৃপক্ষ তাকে পাগল সাব্যস্ত করে ছেড়ে দিলো নির্বিচারে।কিন্তু সেই থেকে কলেজ কর্তৃপক্ষের নজরে আসে নিরাপত্তার বিষয়টা। তবুও শেষ হলোনা ঘটনার বরং একদিন রাতের ঘটনার ভয়াবহতা ছাড়িয়ে গেল সব ঘটনাকে। এক ছাত্রীর রুমের সামনে অনেক ছাত্রীর উপস্থিতিতে অশ্লীল অঙ্গভঙ্গি, যৌনাঙ্গ প্রদর্শন করে চলে গেল। ভয়ে থরথর করে কাপতে থাকা শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে জানানোর পর তাদের বলা হলো লোকগুলোকে চিহ্নিত করতে,হাজার মানুষের ভিড়ে।যেখানে ঘটনাগুলো ঘটে অন্ধকার রাতে।এমনই ছাত্রী হোস্টেলে যার চারপাশে কোনো আলোর ব্যবস্তা নেই। ছাত্রীরা সেইদিনই বুঝতে পারে কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রনে সব কিছু নেই।এসব ব্যাপারে এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজন। কারণ গাজীপুরবাসীর আন্তরিকতার অভাবে কলেজ কর্তৃপক্ষের সকল প্রচেষ্টা মলিন হয়ে গেছিলো। প্রফের আগের রাতেও তাই কিছু অপ্রীতিকর ঘটনার কল্যাণে ভাইভার পড়া বাদ দিয়ে তাই তাদের এক রুমে সবাই মিলে ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে হয়। দামি মোবাইল চুরি হয়েছে কিন্তু তাতে কি!! নিজেদের সম্ভ্রম যখন হুমকির তখন এসব তুচ্ছ ঘটনা ভাবার সময় হয়নি কখনো। শুধু সিলেট, নীমফামারী কিংবা রাজশাহী থেকে আসা মেয়েটা মায়ের ফোন পেয়ে প্রতিবার চোখ মুছে বলেছে “কোনো সমস্যা নেই মা। আমি ভাল আছি। ঢাকায় থাকা মেয়াটার মা নিয়ে যায় বাড়িতে এই ভেবে থাক না হোক মেয়ে ডাক্তার তবু কিছু না হোক মেয়েটার। অবশেষে প্রশাসন এগিয়ে আসায় তারা আশ্বস্ত হলেও দুই দিনের প্রতীকী পুলিশ টহল। আর তারপর???? অজানা আশংকা আর নিরাপত্তাহীনতায় এভাবেই কাটছে দিন তাদের।

(সর্বশেষ পরিস্থিতিঃ ছাত্রদের উপর বহিরাগত মাদকসেবীদের হামলা এবং কুপিয়ে জখম করার ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু বার বার বিভিন্ন মহল থেকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে এখন পর্যন্ত আশ্বাস ছাড়া আর কোন কিছুই পাওয়া যায়নি। স্থানীয় এমপি মহোদয়ের সাথে ছাত্র ছাত্রীরা দেখা করতে চাইলে অসহযোগিতা করা হচ্ছে, কর্তৃপক্ষ বলছে কোন মেডিকেল কলেজ ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরার ব্যবস্থা নেই। অথচ যে কোন মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাড়ির ব্যবস্থা থাকে। আর কত দূর্ঘটনা ঘটার পর কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবেন? নিরাপত্তাহীনতার কারণে ছাত্রছাত্রীদের মাঝে তীব্র হতাশা দেখা দিচ্ছে, এবং পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশে মেডিকেল শিক্ষার প্রসার এবং মান উন্নোয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে এ বছর ও ২টি নতুন সরকারী মেডিকেল কলেজ খোলার অনুমতি দেয়া হয়েছে। গত কয়েক বছরে দেশের বিভিন্ন জেলায় চালু হওয়া নতুন মেডিকেল কলেজগুলোর সব গুলো এখনো নিজ ক্যাম্পাসে ক্লাশ শুরু করতে পারেনি, ছাত্রছাত্রীদের স্থায়ী হোস্টেলের কোন ব্যবস্থা হয়নি। যেখানে খোদ রাজধানীর সব চেয়ে নিকটবর্তী মেডিকেল কলেজের নিরাপত্তার যে অবস্থা সেক্ষেত্রে অন্যান্য মেডিকেল কলেজের নিরাপত্তা কেমন হতে পারে? কর্তৃপক্ষের বিমাতাসূচক আচরণের জন্য যদি আর কোন শিক্ষার্থীর শারীরিক বা মানসিক ক্ষতি হয় তার দায় দায়িত্ব কী নেবে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ অথবা বিএমডিসি। বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান,পড়াশোনার পরিবেশ, হোস্টেল সব কিছুর নিশ্চিত করার অভিভাবক সংস্থা বিএমডিসি কী কোন ব্যবস্থা নেবে না?)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রক্তে ভেজা খোলা চিঠি ২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।