রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শেষ হলো আন্তর্জাতিক স্বাস্থ্য মেলা-২০১৬

বিশ্বের চিকিৎসা ব্যাবস্থার সর্বাধুনিক ও সর্বোত্তম সুযোগ -সুবিধা নিয়ে গত ৫মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, আগারগাও, ঢাকাতে শুরু হয়েছিল “আন্তর্জাতিক হেলথ ট্যুরিজম এবং সার্ভিস এক্সপো বাংলাদেশ ২০১৬” নামক আন্তর্জাতিক প্রদর্শনী। একই সঙ্গে শুরু হয়েছিল দ্বিতীয় বাংলাদেশ ক্লিনিক্যালল্যাব এক্সপো ২০১৬, ইন্টারন্যাশনাল হেল্থ ট্যুরিজম এন্ড সার্ভিস এক্সপো ২০১৬ ও ৫ম ফার্মা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬। তিন দিন ধরে প্রদর্শনী চলে আজ ৭মে মেলা শেষ হয়।
৫মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজজামান খান কবির এবং ভারতের চেন্নাইয়ে অবস্থিত অক্সিমেড হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. আইয়াজ আকবর।
13131082_1274257812586103_7554193450079146887_o
মেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতাল ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডক্টরোলা ডট কম, প্রেসক্রিপসন পয়েন্ট ও ডায়াগনস্টিক সেন্টার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যাটফর্ম ‘। মূলত দেশি ও আন্তর্জাতিক হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিশেষায়িত সেবা ও মূল্য ছাড় সহ নতুন নানান সুযোগ সুবিধা, সাধারণ মানুষ, চিকিৎসক ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে তুলে ধরার জন্যই একই ছাদের তলায় এই আয়োজন করা হয়।
এতে ১৯ টি দেশ থেকে ৯০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রায় ২০০টি স্টলে সাজানো এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো ভোক্তা, দর্শক এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী মাধ্যম হিসেবে কাজ করে, যেখানে সবাই নতুন নতুন মেডিকেল প্রযুক্তির সাথে পরিচিত হয়।
13178768_238846919805574_7946292462276550960_n
বাংলাদেশে স্বাস্থ্য খাতের সর্ববৃহৎ এই প্রদর্শনীতে ছিল মেডিক্যাল, সার্জিক্যাল, হেল্থ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইক্যুইপমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ইক্যুইপমেন্ট এবং হেল্থ ট্যুরিজম ও সার্ভিস উপকরণের বিশাল সমাহার। উদ্যোক্তা, প্রদর্শক ও দর্শনার্থীদের সরাসরি সাক্ষাৎ এবং আলাপচারিতার এই সুযোগের ফলে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক, সরবরাহকারীদের মধ্যে একটি নতুন সম্পর্কের সেতুবন্ধ গড়ে উঠবে বলে আশা করা যায়। স্বাস্থ্যখাতের ক্রমবর্ধমানচাহিদা পূরণের লক্ষ্যে নিজেদের সম্ভাবনার ক্ষেত্র গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে উক্ত প্রদর্শনী ভূমিকা রাখবে।
13161773_605337159617150_7353808484126738465_o
এই মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছিল মূল্য ছাড় সহ নানান সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর হেলথ চেকআপ, পুষ্টিবিদ এর সাহায্যে ডায়েট চার্ট ও পরামর্শ এবং ডিসকাউন্ট হেলথ কার্ড, যা ছিল সম্পূর্ণ ফ্রি। এছাড়া ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সকল পরীক্ষার এবং অপারেশনের উপর আকর্ষণীয় ছাড়।
P_20160505_165516_20160507205005598
মেলায় ‘প্ল্যাটফর্ম’ ও ডক্টোরলা ডট কম সম্মিলিতভাবে মেলায় আগত দর্শণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং অসংক্রামক ব্যাধি নির্ণয় করে। এছাড়া মেলার প্রথম দিন ৫মে সেমস্ গ্লোবাল, ডক্টোরলা ডট কম ও প্ল্যাটফর্ম আয়োজন করে “করোনারি হৃদরোগ ও এর প্রতিকার” শীর্ষক এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ।

পরিমার্জনায়: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।