মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি কি করোনার জন্য প্রস্তুত?

Platformপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১০:২৯ · ৩ মিনিটে পড়ুন
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি কি করোনার জন্য প্রস্তুত?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল, ২০২০

শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি কোভিড চিকিৎসা কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। তবে কোভিড সেন্টার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার নোটিশ পরিবর্তন করছে। এ নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে। এসব কিছু নিয়েই কথা বললেন উক্ত ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ডা. শারমিন আক্তার সুমি।

তিনি বলেন, “শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি নিঃসন্দেহে অনেক পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই ইন্সটিটিউট এখনো সেনাবাহিনীর অধীনে আছে। অনেক কাজ অসমাপ্ত অবস্থায়, যা হস্তান্তর ও হয়নি। শুধুমাত্র কয়েকজন সৎ এবং নিবেদিতপ্রাণ প্লাস্টিকসার্জন, যেমনঃ ডা. সামন্তালাল সেন, ডা. প্রফেসর আবুল কালামসহ আরও কয়েকজন কর্মপাগল মানুষের তত্বাবধানে, মাননীয় প্রধানমন্ত্রীর এবং পোড়া রোগীদের আকাঙ্ক্ষা পূরণে, কোনো রকমে জোড়াতালি দিয়ে এই ইন্সটিটিউট চলছে। ডাক্তার-নার্সের ভয়াবহ সংকট রয়েছে।

পাশাপাশি তিনি আরও কিছু সমস্যার কথা তুলে ধরেনঃ
১. ৩য়, ৪র্থ শ্রেণীর লোকবল নিয়ে সবচেয়ে বড় সমস্যা। প্রয়োজন এর তুলনায় মাত্র এক-পঞ্চমাংশ নিয়ে কাজ চলছে। কিন্তু এরা কেউ সরকারি চাকুরীপ্রাপ্ত না। এরা ডেইলি বেসিসে কাজ করে। যদি এই সেন্টার কোভিড সেন্টার হয়, তাহলে এরা কয়জন আসবে তা আরো অনিশ্চিত।

২. এই সেন্টার এ অত্যাধুনিক কিচেনের ব্যবস্থা আছে, কিন্তু তা এখনো হস্তান্তর হয় নি। এখন পর্যন্ত রোগীদের খাবার রান্না বা নাস্তার জন্য ন্যূনতম ক্যাফেটারিয়ার/এমনকি পানির ব্যবস্থা ও নেই।

৩. এখনো লন্ড্রির হস্তান্তর হয়নি। কোভিড পেশেন্ট এর বেডশিট থেকে শুরু করে কোন কাপড় ক্লিনিং এর ব্যবস্থা এখানে নেই।

৪. অসংখ্য সেনসিটিভ ও মূল্যবান মেশিনারিজ এখনো হস্তান্তর হয় নি, যেগুলো ভেন্ডর এর লোকজন তত্ত্বাবধান করছে। এগুলোর নিরাপত্তা মাথায় রাখতে হবে।

৫. লকডাউন মানেই কিন্তু পুড়ে যাওয়া থেমে নেই। এই রোগীদের চিকিৎসা শেষ না করে বাড়ি কিংবা অন্য কোন হাসপাতালে পাঠানোও সম্ভব না। একজন পোড়া রোগী মানেই সিরিজের পর সিরিজ সার্জারি। এখনো প্রায় ৩০০ রোগী ভর্তি আছে এই ইনস্টিটিউটে। প্রতিদিনই ৮/১০টা সার্জারি ও প্রসিডিওর করতে হচ্ছে এই লকডাউন এর মধ্যেই। আর এ সময়ে যদি আবার বড় কোন বার্ন এক্সিডেন্ট যদি ঘটে, তখন সেই রোগীদেরই বা কি হবে!

অন্যদিকে প্লাস্টিক সার্জারির ২য় বড় সেন্টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বার্ন ও প্লাস্টিক সার্জারি সম্পর্কে তিনি বলেন, ‘উক্ত ভবন ইতিমধ্যেই খালি করে দেয়া হয়েছে। পাঁচ তলা ঐ হাসপাতাল ভবনটিও অনেক আধুনিক। ওখানেও আছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। সি.এম.এস.ডি থেকে ভেন্টিলেটর আনার ব্যবস্থা করছেন ঢাকা মেডিকেল এর পরিচালক। সেন্ট্রাল এসিতে কোভিড সংক্রমণের যে ভয় ও সমস্যা আছে সেটাও ওখানে নেই। আর এটি ঢাকা মেডিকেল এর নত্ন ইউনিট-২ (মেডিসিন ভবন) এর কাছে।

প্রয়োজনীয় বিশেষজ্ঞ লোকবল সহজেই ব্যবহার করা সম্ভব হবে, যেটা কোভিড ১৯ এর সঠিক চিকিৎসা নিশ্চিত এর জন্য খুবই কাজে দেবে। এই ভবনটির পেছন দিকে আরো একটা গেট আছে যেটি খুলে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে, যা কোভিড রোগীদের সরাসরি ইমারজেন্সী দিয়ে ঢোকার যে সমস্যা ছিল, সেটাকেও প্রতিহত করবে।’

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।