মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লাইফ ইন লকডাউন, ডে থার্টি সেভেন

Platformপ্রকাশ: ১৪ মে ২০২০, ১০:০০ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে থার্টি সেভেন
ছবি - প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ মে ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

প্রেম গোপন রাখায় যে আনন্দ- আমি কেন তাতে মিছেমিছি পানি ঢালতে যাব! শহুরে প্রেমের এ আরেক দিক। বিশেষত পড়তে আসা ছেলেমেয়েদের। পাড়া বদলালেই চেনা পৃথিবী বদলে যায়। গতকালকে আমার সাথে ম্যাজিস্ট্রেট সাহেবের অভিজ্ঞতা হুবুহু মিলে গেছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না- আগামীকাল থেকে আবার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। দূরত্ব রেখে প্রেম হয় না। প্রেম নিয়ে সবচেয়ে সঠিক মন্তব্যটি সে করতে পারে যে অন্ধ। সে সূত্রে বলবো- উল্লেখ্য মেয়েটি ছেলেটির কাছ থেকে ভালোবাসা শিখতে পারে।

ছয়মাস আগেও করোনা বলে কোনো শব্দ আমাদের পরিচিত অভিধানে ছিল না। আজ ওই শব্দ ছাড়া আর কোনো পরিচিত শব্দ নেই। আমি ভাবি সে সময়ের কথা যখন আমরা ভাবতাম- ‘লাইন শুধু অন্যদের জন্য’, ‘ধরা না পড়লে তাকে চোর বলা যায় না’, ‘একটি উপায় কানেকশন ধরে ঠিক বের হয়ে যাবে’। আমাদের স্বাস্থ্যবিধির যে সমস্যা সব পুরনো মাইন্ডসেটের জন্যে। যারা নিয়ম মানছে না- তারা আগেও মানতো না। কোভিড উনিশ আমাদের সব নতুন করে ভাবতে শেখাচ্ছে। বিশেষত সামাজিক বিজ্ঞান- এখানে প্রত্যেকেই প্রত্যেকের জন্য ঝুঁকি, প্রত্যেকেই প্রত্যেকের জন্য ঢাল। বাস থেকে মাঝরাস্তায় মৃত ছেলে সহ মাকে নামিয়ে দিলো এ বাংলাদেশে! এসব খবর এখন আর হতবাক করে না।

ঈশপের একটি গল্পের শিক্ষা ছিল ‘বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর; ইট মে কাম ট্রু’। অবসর নেই বলে যাদের বিস্তর আক্ষেপ ছিল তাদের এখন অবসরের ‘অবসর’ নেই। সময়ের অভাবে ব্যায়াম করতে পারেন না, মুভি দেখতে পারেন না, নোভেল পড়তে পারেন না- অনেকেই বলতেন। এখন তারা কি বলবেন! ‘মেঘ দে পানি দে’ বলে ব্যাঙের বিয়ে দিলেও মাঝে-মাঝে বৃষ্টি হয়- সে তো আর মিথ্যে নয়!! সরকারি ছুটি বাড়লো আজ ত্রিশ তারিখ অব্দি।

আজ আক্রান্ত বেড়েছে, মৃতের সংখ্যাও বেড়েছে। মারা গেছেন আরেকজন সিনিয়র ডাক্তার। প্লাজমা খুঁজছিলেন মৃত্যুর আগে। যখন পাওয়া গেল, তখন তিনি আর যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এ সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে ধারনা করতে পারছি না। একমাস পর হয়তো আমরা মনেই রাখতে পারব না- কতজন আক্রান্ত হলো আর কতজন মারা গেল। শুধু পরিচিতের খবর জানবো। জানি না এটিই বেস্ট সময় কিনা নিজের অবিচুয়ারি লিখে রাখার! অথবা এপিটাফের লেখাগুলো।

আরো খারাপ সময় আসবে ভাবলে বর্তমানকে একটু ভাল লাগে। ভাল’র চিন্তা করে খারাপ থেকে সান্তনা আসে না। আসে আরো খারাপের কথা চিন্তা করলে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।