মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রোগীর পরিজনদের হামলায় আত্নরক্ষার জন্য ভারতে ডাক্তাররা মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট

ওয়েব টিমপ্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১০:০৫ · ১ মিনিটে পড়ুন
রোগীর পরিজনদের হামলায় আত্নরক্ষার জন্য ভারতে ডাক্তাররা মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট
লেখার আকার

রোগীর পরিজনদের হামলায় আত্নরক্ষার জন্য ভারতে ডাক্তাররা মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট

সরকারি হাসপাতালে রোগীর পরিজনদের রোষের শিকার অনেক সময়ই হতে হয় ডাক্তারদের। বিশেষ করে জুনিয়র ডাক্তাররাই এই পরিস্থিতির মুখে পড়েন। নিজেদের নিরপত্তার দাবিতে বহুবার কর্মবিরতিতে গিয়েছেন কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। এবার একটু অন্য পথে হাঁটলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ডাক্তাররা।

হাসপাতালের উদ্যোগে এখানে জুনিয়র ডাক্তারদের তাইকোন্ডোর প্রশিক্ষণ দেওয়া হয়। শিগগিরই প্রথম ব্যাচের তাইকোন্ডো ব্ল্যাকবেল্ট ব্যাচ বেরোবে। দেশের মধ্যে এনআরএস-ই প্রথম হাসপাতাল যারা ডাক্তারদের মার্শাল আর্টে প্রশিক্ষণ দিল। যে ছয় জন ডাক্তার ব্ল্যাকবেল্ট হতে চলেছেন, তাঁরা হলেন – প্রীতম রহমান, ঋতুপর্ণা মুখোপাধ্যায়, তউসিফ মির্জা, কৌশিকি রামান, ইন্দ্রায়ুধ বন্দ্যোপাধ্যায় এবং আকাশ মণ্ডল।

ব্ল্যাকবেল্ট ডাক্তাররা তাইকোন্ডোর প্রশিক্ষণের ফলে শুধুমাত্র আত্মরক্ষা নয়, সরকারি হাসপাতালে একসঙ্গে প্রচুর সংখ্যক রোগী দেখার যে স্ট্রেস তাও কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মানসিক জোর বাড়ায় হাসপাতালে জটিল পরিস্থিতির মোকাবিলা করাও সহজ হবে।

নিউজ/এইসময়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।