মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রাশিয়া পাঠানো হচ্ছে আন্দোলনে আহত খোকনকে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৪৩ · ২ মিনিটে পড়ুন
রাশিয়া পাঠানো হচ্ছে আন্দোলনে আহত খোকনকে
লেখার আকার

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

জুলাই মাসের অভ্যুত্থানে পুলিশের গুলির আঘাতে মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল ২১ ফেব্রুয়ারি, ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে রাশিয়া পাঠানো হবে।

এর আগে তার চিকিৎসার বিষয়ে রাশিয়ার সহায়তা চেয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এ বিষয়ে প্ল্যাটফর্মে আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা চাইলেন স্বাস্থ্য উপদেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। এই সহযোগিতার প্রেক্ষিতে রাশিয়া পাঠানো হচ্ছে তাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন প্ল্যাটফর্মকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খোকন চন্দ্র বর্মণের আঘাতটি অত্যন্ত গুরুতর এবং তার মুখ পুনর্গঠন অত্যন্ত জটিল এক প্রক্রিয়া। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হলেও বেশিরভাগ চিকিৎসকই এই চ্যালেঞ্জ নিতে অপারগতা প্রকাশ করেন। তবে রাশিয়ার মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল এই চ্যালেঞ্জ গ্রহণে সম্মত হয়েছে এবং তাদের এখানে খোকনের চিকিৎসা হবে।

শাহাদাত হোসেন আরও জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩৮ জন আহত ব্যক্তিকে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এবং এর মধ্যে ৩ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। অন্যান্য আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খোকনের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং চিকিৎসা দলটির নেতৃত্বে রাশিয়ায় পাঠানো হবে। প্রাথমিকভাবে খোকনকে মস্কোর হাসপাতালটিতে মূল্যায়ন করা হবে এবং থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার মুখের পুনর্গঠন করার জন্য একটি মডেল তৈরি করা হবে। মডেলের ওপর ভিত্তি করে মূল সার্জারি শুরু হবে মার্চ মাসের ২০ তারিখের আশপাশে।

উল্লেখ্য, খোকন চন্দ্র বর্মণ গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হন। ওই দিন রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে তার মুখের একটি বড় অংশ হারিয়ে যায়। তার ওপরের ঠোঁট, মাড়ি, নাক ও তালু এখন আর বিদ্যমান নেই।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আহত ১৪ হাজারেরও বেশি ছাত্র-জনতাকে দেশের বিভিন্ন হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর থেকে এসে হাজারের অধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন এবং প্রয়োজন হলে সার্জারি করেছেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।