রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল ঘোষনা হল!

রেজাল্ট জানতে নিচের ফাইলটি ডাউনলোড করুন
result_1st_prof_may15

কৃতকার্যদের শুভেচ্ছা! যারা অকৃতকার্য হয়েছেন এটা আপনাদের জীবনের প্রথম এবং অন্যতম অভিজ্ঞতা। ক্যারি অনের যাতা কলে পিষ্ট ভোগান্তীর শিকার হতে যাচ্ছেন। কিছু কথা শুনে নিনঃ

সাপ্লি খেয়ে জীবনের সবচেয়ে শিক্ষনীয় অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন আপনি। কোমল মনে সাপ্লির যে দাগ হয়ে দাবদাহের মত জ্বলছে এই তিক্ত অভিজ্ঞতাই আপনাকে মেডিকেল নামক পুলসিরাত পার হতে মানসিক শক্তি দিবে। পরিসংখ্যানে এরকম কোন মেডিকেল স্টুডেন্ট পাওয়া যায়নি যার এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি হউক সেটা গ্র্যাজুয়েশন, হউক পোস্ট-গ্র্যাজুয়েশনে। এই সাপ্লিই বলে দিবে কারা মেডিকেল লাইফে আপনার চলার সংগী হবে। ভেংগে পরবেন না, হতাশ হবেন না। উৎসাহ কে সংগী করুন, জেদ কে পুজি করুন। দৃষ্টিভংগি পাল্টে ফেলুন, নিজেকে অল্প কিছুদিন সময় দিন। কিছুদিনের জন্য হারিয়ে যান নিজের রাজ্যে! নিজেকে ভালভাবে চিনে আবার ফিরে আসুন বাস্তবে। টার্গেট করুন নিজের যোগ্যতা অনুযায়ী। যে অতিরিক্ত সময় পেয়েছেন সে সময়ে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন পোস্ট-গ্র্যাজুয়েশনের জন্য কাজে দেয়। বাঁচুন, প্রান ভরে বাঁচুন। তীক্ষ্ণ সম্মুখ দৃষ্টি দিয়ে দেখুন আপনার জন্য কি অপেক্ষা করছে।

জীবন একটাই। অতি সামান্য একটা প্রফের জন্য কেন নিজের জীবন বিষিয়ে তুলবেন? মেডিকেল এমন একটি জগত, এখানে অনেক কারনেই এরকম ৬ মাস পিছিয়ে যেতে পারেন। এখনি নিজেকে এই পরিবেশেই খাপ খায়িয়ে নিন। পরিবারের কথায় আবারো ফিরে আসুন।

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে । গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল । এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ । ভাবুন, নিজেকে মূল্য দিন, নিজেকে সম্মান করুন। হাসুন, প্রান খুলে হাসুন। বন্ধুদের তিরস্কার, চোখ টিপনি, বাকা চোখের দৃষ্টি হেসে উরিয়ে দিন আর সাফলের নকশা একে হিসেব মিলিয়ে দিন ভাগ্যকে, নিজেকে বিশ্বাস করান আপনি সৌভাগ্যবান।

একেবারেই দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকু দূর করে দিবে। ভিতরে, বাইরে ও পরিপার্শ্বে বেসুমার চর্বিত চর্বণ সেকেন্ডহ্যান্ড নলেজের অত্যাচারে জীবণ অতিষ্ঠ। যদি শ্রেষ্ঠ সৃষ্টিই হই – তবে আপন চেতনালব্ধ জ্ঞানে,
কেন করিনা আত্ম-প্রকাশ ?
যৎসামান্য হলেও যেটুকু একান্ত নিজের,
তা নিয়েই কেন করিনা দাবি –
“আমি মুখস্ত মানুষ নই!”
যারা ধর্মকে ভালবাসেন এভাবে ভাবুন-
ফিরবো হয়তো ফের
আত্মার জোড় লয়ে
তখন সকল পাপ-পরিতাপ
নিমেষেই যাবে ক্ষয়ে…..!

দু’ধরনের মানুষের মধ্যে পাগলামি
প্রকাশিত হয়। প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ।আপনি প্রতিভাবান হলে সাফল্য আপনার দ্বারে আজ হউক কাল হউক আসবেই। সামনে এগিয়ে চলুন….
আমরা সবাই যাবো অসীমের স্টেশনে নিয়ে সব হাসি, আমরা জীবন ভালবাসি, তাইতো সময়কে পিছু ফেলে আগাই ক্রমশ ….

আবেগের বর্শবর্তী হয়ে কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। আবেগ ঝেরে ফেলুনঃ
Emotion destroys the motion of life …
আপনার মনের কষ্টগুলো পরিবার, কাছের বন্ধু ছাড়া কারো সাথে শেয়ার করবেন না।।।।।।
Never Tell Your Problems to Anyone–
20% will not Care
&
80% will be Glad that U have Them.
ইগো ভুলে আবারো নিজেকে ফিরে পানঃ
EGO- Skip the ‘E’ & let it go….
জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে ,
শেষ হয় অন্যের কান্না দিয়ে ..
মাঝের শুন্যস্থানটা যতটা সম্ভব আনন্দ দিয়ে ভরিয়ে তোলুন, নিজে সুখী হউন এবং অন্যকেও করুন।

সুখী হবার সবচেয়ে সহজ উপায়টির নাম কল্পনা। কল্পপ্না করুন, সে অনুযায়ী কাজ করুন। এই পৃথিবী জয়ীদের বাহবা দিতে জানে কিন্তু পরাজিতদের তিরস্কার করতে ভুল করে না। যদি বিজয়ীদের মত পরাজিতদের কাধে হাত রেখে বলতো ভালোই চেষ্টা করেছ তাহলে হয়তো আরও অনেক বিজয়ীর গল্প ইতিহাসে লেখা থাকতো। অন্যকে ছোট করবেন না। নিজেকেও কোনদিন ছোট মনে করবেন না।

৬ মাস পিছিয়েছেন বলে ছোট হবেন না, নিজেকে সিংহের সাথে তুলনা করুন। সিংহ শিকার ধরার আগে কয়েক ধাপ পিছিয়ে থাকে…..
Keep smiling!
Good luck

লিখেছেন : জাহিদ হাসান
পরমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

4 thoughts on “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল ঘোষনা হল!”

  1. ক্যারি অন এবং সাপ্লি। মেডিকেলের দুই বিভীষিকার নাম। ছোট ভাই বোনদের জন্য শুভকামনা। এগিয়ে যাক প্লাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।