সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোগীর এটেন্ডেন্টদের তান্ডব !

!
০১/০৩/২০১৫, সকাল ১০ ঘটিকা। হাসপাতালে উপস্থিত হয়েই খেয়াল করলাম একজন মধ্যবয়স্ক মহিলা কান্নাকাটি করছে। এরকম কান্নাকাটি দেখলে প্রথমেই ধারনা করে নেওয়া যায়, তার কাছের কেউ হয়ত আজ ইন্তেকাল করেছেন । যথারীতি আমি আমার কাজ করা শুরু করলাম। ছিলাম অপারেশন থিয়েটারে।
দুপুর ১২ ঘটিকা। অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পথে দেখলাম, এডমিন অফিসে একজন লোক খুব উত্তেজিত ভাবে চিৎকার চেঁচামেচি করতে করতে বের হল। সাথে পিছনে এডমিনের লোকেরা বলতে বলতে বের হল , আপনার যা বলার এখানে অফিসে বলেন। উনি তখন বলতে থাকেন , অফিসে কোন কথা হবে না। সেই লোক বাইরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকলো। দেখলাম তার সাথে তার আরো আত্মীয় বা বন্ধু সব চিৎকার করছে। তাকে কোনমতেই থামানো যাচ্ছিল না। অনেক লোক জড়ো হয়ে গেলো। কোত্থেকে সাংবাদিকরাও চলে আসল। এক পর্যায়ে সে রিসেপসনের এখানে ভাংচুর শুরু করল। এখানে বলে রাখা দরকার, হাসপাতালের লোক মনে করে সে অন্য পেশেন্টের এটেন্ডেন্টের গায়ে হাত তোলে। সেই লোকটি তার ড্রাইভারকে ভিরের মাঝে হাত উচিয়ে গাড়ি বের করতে বলেছিল, তার ড্রাইভারের সামনে RTV এর ক্যামেরামেন ছিল, যা দেখে তান্ডবকারীরা ভেবেছে, সে সাংবাদিকদের ভিডিও করতে নিষেধ করছে। তাকে মেরে ঘুষি দিয়ে রাক্তাক্ত করল, দেওয়ালের সাথে ঠেসে ঘুষাতে লাগল। তারপর সেই, মধ্যবয়স্ক মহিলা ক্যামেরার সামনে ভাষন দিতে শুরু করল, সাথে সাথে সেই লোকটি রুগী অপেক্ষা করার চেয়ার গুলোতে দাঁড়িয়ে, কন্সাল্টেন্টকে হুমকি দিল জবেহ করার। বার বার বলতে থাকলো, “ডাক্তার কই? আমার বাপকে মারসে, আমি তারে জবো করব।’’ তারপর পুলিস আসল, যদিও অনেক দেরী করে, তবুও পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়ে আসে।
এখন কিছু বলা দরকার, যিনি মারা গেলেন তার সম্পর্কে। বয়স তার ৯০ এর কাছাকাছি। তার মাল্টি অরগান ফেইলুর ছিল। মূলত কার্ডিয়াক সমস্যা নিয়ে সে ভর্তি হয়েছিল। সাথে সাথে Chronic Renal Failure ও ছিলো। কার্ডিয়াক ভাবে কিছুটা স্ট্যাবল হলে তাকে নেফ্রলজি ওয়ার্ডে শিফট করা হয়। সেখানে কিছুদিন থাকার পর তাকে I.C.U. তে শিফট করা হয়। এর মাঝেই তার কনসালটেন্ট তার বিল কত হল তার খোজ রাখতে তাগদা দিয়ে আসছিলেন, যেহেতু উনি অনেকদিন ভর্তি। I.C.U. তে ছিলেন ৫ দিন। কাল রাতে তাকে লাইফ সাপোর্টে দিতে হয়। মারা যাওয়ার পরও তারা এমন আচরন করেননি। ডিসচার্জে বিল দেখে উনি মারা যাওয়ার কারন হিসেবে ডাক্তারের ভুলের কথা বলা শুরু করল এবং নানাভাবে বিল কমাতে চাপ দিতে থাকল । বিল সেকশানের লোকজন তখন বিল কমাতে হলে অফিসে যোগাযোগ করতে বলে। আর অফিসের এডমিন সেকশান থেকে বের হয়ে আসার পরের কথা আপনাদেরও এখন অজানা নয়।
পুনশ্চ, অন্য যে রুগীর এটেন্ডেন্টকে তারা মেরেছিল, শোনা গেছে উনি, সেই তান্ডবকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ডাঃ মুসাব্বির হায়দার

চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল চাই,
চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তা চাই ।

11040736_10205352132550055_231366126_n

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোগীর এটেন্ডেন্টদের তান্ডব !”

  1. সারা বাংলাদেশে ২৩টি উপজেলায় ২০শ্য্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল আছে যেগুলোর কোনো স্থাপনা নাই কিন্তু ডাক্তার পোষ্টিং দেওয়া আছে,এসব হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং অন্যান্য দের বেতন বছরে একবার হয় কারণ হিসেবে বলা হয় হাসপাতালের স্থাপনা নাই,আর ডাক্তাররা কেউ কেউ সদর হাসপাতালে বেগার খাটছে কোন বেতন ছাড়া।আমাদের কথা হল স্থাপনা না থাকলে কেন নিয়োগ দেয়া হয় আর বেতন কেন বছরে একবার হবে??সব ডাক্তার ত কনসালটেন্ট না যে বেতন না হলেও চলবে মেডিকেল অফিসাররা মানবেতর জীবন যাপন করছে।এগুলো দেখার কি কেউ নাই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।