মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

প্ল্যাটফর্ম রাজশাহী জোন কর্তৃক কুষ্টিয়ায় “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১০:১৭ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্ম রাজশাহী জোন কর্তৃক কুষ্টিয়ায় “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন অনুষ্ঠিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর ২০২০, সোমবার

আজ ২১ ডিসেম্বর প্ল্যাটফর্ম রাজশাহী জোন কর্তৃক কুষ্টিয়ায় কোভিড-১৯ মহামারীর ২য় ঢেউ মোকাবেলায় ‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন পালন করা হয়।

বাংলাদেশসহ গোটা বিশ্ব কোভিড-১৯ মহামারীর এক কঠিন সময় পার করছে। ইতিমধ্যে ভাইরাসটির ২য় ঢেউ শুরু হয়ে গেছে। তবুও সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতার ছিঁটেফোঁটাও নেই। কারো মুখেই মাস্ক নেই বললেই চলে। এটি কত ভয়াবহ হতে পারে তা নিয়ে কারোরই বিন্দুমাত্র ধারণা নেই। এমতাবস্থায় মানুষজনের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্ল্যাটফর্ম রাজশাহী জোন কর্তৃক কুষ্টিয়ায় একটি ক্যাম্পেইন আয়োজন করা হয় “মাস্ক পরো বাংলাদেশ”। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনমনে সচেতনতা তৈরি করা।

আজ কুষ্টিয়ার বড়বাজার রেলগেট ও বড়বাজার এনএস রোড সংলগ্ন এলাকায় জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে এই ক্যাম্পেইন করা হয়। এতে প্ল্যাটফর্ম রাজশাহী জোনের এক্টিভিস্টদের একাংশ উপস্থিত থাকেন।

উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন-

১। ডা. সাকিব মাহমুদ (সাধারণ সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)

২। মো. রাকিবুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)

৩। নিরুপমা নিপু (জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)

৪। অভিজিৎ বাগচী (সহকারী জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)

৫। সারোয়ার সজল (সদস্য, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)

৬। মাহমুদুল হাসান (সদস্য, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)

তারা সবাই নগরীর বিভিন্ন স্থানে মাস্কবিহীন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে মাস্ক পরা সম্পর্কে সচেতন করেন। কোভিড-১৯ মহামারীর এই কঠিন সময়ে প্ল্যাটফর্ম রাজশাহী জোনের এই কর্মসূচী প্রশংসার দাবী রাখে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।