মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রংপুরে কর্তব্যরত নারী চিকিৎসকের উপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

রংপুরে কর্তব্যরত নারী চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালিত হয়েছে। রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতর্কিত হামলার শিকার জরুরি সেবায় কর্মরত ডাক্তার সাবরিনা মুসরাত জাহান মৌ। গতকাল (১১ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিকালীন এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ডাক্তার বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. আতাউর রহমান (৬০) নামে একজন রোগী বুকে ব্যথা নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। এ সময় জরুরি সেবায় কর্মরত ডাক্তার ছিলেন মোছা. সাবরিনা মুসরাত জাহান মৌ। তিনি ৪২তম বিসিএস, স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা।

আক্রমণের শিকার ডাক্তার সাবরিনা মুসরাত বলেন, বুকে ব্যথা নিয়ে জরুরি বিভাগে আসা উক্ত রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ সেবা প্রদান করি। প্রাথমিকভাবে রোগীর শারীরিক অবস্থা (হৃদরোগ আক্রান্ত) চিহ্নিত হলে রোগীর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় জরুরি বিভাগে থাকা অন্য এক রোগীর চিকিৎসাকালীন তুর্য (২২) ও তাওরাত (২৪) নামের দুই সমন্বয়ক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সরকারি দায়িত্বে বাধা প্রদানসহ শরীরে আঘাত করে। তাদের দুজনের বাড়িই তারাগঞ্জের কলেজপাড়ায় বলে জানা গেছে।

তিনি বলেন, কিছুক্ষণ পর আবারও অভিযুক্ত দুইজনসহ অজ্ঞাত আরও পাঁচজন দলবদ্ধভাবে এসে উচ্চবাচ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় হাসপাতালের নৈশ প্রহরী সুমন চন্দ্র রায়, আয়া শ্যামলী রানী মহন্ত, সিনিয়র স্টাফ নার্স লোপাসহ রোগীর সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিগণ অভিযুক্তদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করেন। এতে তাদেরকেও ধাক্কাধাক্কি করে আঘাত করা হয়। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আতাউর রহমানকে নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখে নেবে বলে হুঁশিয়ারিসহ প্রাণ নাশের হুমকি দেয়।

ডাক্তারের ওপর আক্রমণের ঘটনায় রংপুরের সিভিল সার্জন মোছা. শাহিন সুলতানা প্ল্যাটফর্মকে বলেন, খবর পেয়ে তিনি রাত আনুমানিক সাড়ে ৮টায় ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করেছেন। আক্রমণের শিকার ডাক্তারকে সঠিক বিচার ও নিরাপত্তা প্রদানের আশ্বস্ত করা হয়েছে। এ সময় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্কতা মো. রুবেল রানাও ছিলেন। আগামীকাল বিভাগীয় কর্মকর্তাগণ হাসপাতাল পরিদর্শনে যাবেন। পরিদর্শনে শেষে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ঘটনায় তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, আক্রমণের শিকার ডা. সাবরিনা জাহান মৌ ছয় মাসের অন্তঃসত্ত্বা। তিনি বর্তমান শারীরিক ও মানসিকভাবে অসুস্থসহ নিরাপত্তাহীনতা বোধ করছেন।

এ ঘটনায় রংপুর জেলাব্যাপী চিকিৎসকদের একদিনের কর্ম বিরতি পালিত হচ্ছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।