মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

কোন মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ৪:৫৩ · ২ মিনিটে পড়ুন
কোন মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার
লেখার আকার

শনিবর, ১২ এপ্রিল, ২০২৫

কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক—সরকার তা চায় না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কোনো কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে সরকার।

আজ শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডা. নাজমুল হোসেন বলেন, ‘নবীন হোক কিংবা পুরনো—যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা প্রদান ব্যাহত হবে, সে সব প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে আমাদের সব সিদ্ধান্তই দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা এমন চিকিৎসক তৈরি করতে চাই না, যারা মানসম্পন্ন চিকিৎসা দিতে অক্ষম হবেন।’

তিনি জানান, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরনো আটটি ও নবীন ছয়টি মেডিকেল কলেজ বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। তবে নবীন ছয়টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো। নবীন মেডিকেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘যথাযথ শিক্ষা নিশ্চিত করতে না পারলে, যোগ্য চিকিৎসক তৈরি সম্ভব নয়। আমাদের প্রথম চেষ্টা থাকবে সব মেডিকেল কলেজের মানোন্নয়ন করা।’

এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন অধ্যাপক নাজমুল আলম। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নানা সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।