মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ৬টি রেলওয়ে হাসপাতাল – রেল উপদেষ্টা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ৮:৫৬ · ২ মিনিটে পড়ুন
জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ৬টি রেলওয়ে হাসপাতাল – রেল উপদেষ্টা
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
লেখার আকার

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

দেশজুড়ে রেলওয়ে পরিচালিত হাসপাতালগুলো এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। স্থানীয় সিভিল সার্জনদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি এই হাসপাতালগুলো পরিচালনা করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির (এমওইউ) মাধ্যমে হাসপাতালগুলোতে চিকিৎসক, প্রয়োজনীয় জনবল এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।

শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান স্থাপনাগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা জানান, খুব শীঘ্রই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই চুক্তির আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকদের রেলওয়ে হাসপাতালগুলোতে পদায়ন করা হবে, যার মাধ্যমে সরকারের হাসপাতাল অবকাঠামোর বৃহত্তর ব্যবহার নিশ্চিত হবে। তিনি হাসপাতালগুলোর জরুরি প্রয়োজন মেটাতে দ্রুত পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামকে নির্দেশ দেন।

রেলওয়ে সূত্রমতে, রেলওয়ের অধীনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পাকশী, লালমনিরহাট এবং সৈয়দপুরে হাসপাতাল রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ৪টি ও পশ্চিমাঞ্চলে ৬টি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালগুলোতে মোট ২৭০টি শয্যা থাকলেও, বেশিরভাগ সময়ই সেগুলো রোগীশূন্য থাকে।

চট্টগ্রাম সফরের সময় উপদেষ্টা পাহাড়তলী ওয়ার্কশপ, ডিজেল ও ক্যারেজ শপ, রেলওয়ে জাদুঘর, ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাব এবং রেল পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন সংকট উত্তরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।