শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৫

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ জানুয়ারি ২০২১, সোমবার

ডা. শুভদীপ চন্দ

একজন প্রতিপক্ষ থাকা ভালো, নইলে মানুষের মন এমন যে ‘প্রতিপক্ষ’ বানিয়ে নেয়। মন থেকে কখনো ভিলেন তৈরি হয় না, সবসময় সুপার ভিলেন তৈরি হয়।

ছবিঃ প্রতীকী

মেয়েরা বিয়ের পর সতীন না পেলে স্বামীর অতীতকেই সতীন হিসেবে ধরে নেয়। একজন মানুষের গ্রামের বাড়ি, বাবা- মা, ভাই- বোন, বন্ধু- বান্ধব, ভালো লাগা সবকিছু মিলে তার অতীত। শুরু হয় চর দখলের মতো মন দখলের চেষ্টা। এখানে সাহায্য করে ‘আমাদের’ শব্দটি। আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান, আমাদের স্ট্যাটাস। ‘আমাদের’ শব্দটি ভয়ঙ্কর, কারণ একসাথে থাকা সবাইকে এর ভাগ না দেয়ার জন্যই এর সৃষ্টি। বউ অল্প কয়েকদিন শ্বশুরবাড়ি থাকে। এ অল্প কয়দিনে এতো বেশি জানে যা জন্ম থেকে মৃত্যু অবধি থেকেও একজন জানতে পারে না! বেশি বেশি জানায় ওই বাড়ি যুক্তিসঙ্গত নর্দমা হয়ে যায়। প্যাঁক গায়ে লাগলে আবার গোসল করতে হবে- এ ভয়ে লুকিয়ে রাখতে রাখতে স্বামী বেচারা ভুলেই যায় কোথায় লুকিয়ে রেখেছিল। ফলে বাড়ি- ঘর যায় হারিয়ে। নতুন বছর, ঈদ, পূজা, হঠাৎ বিয়ে, বিপত্তি-তে সম্পর্ক ঝুলে থাকে। এদেশে সব কীর্তিকথা মামাদের। চাচারা সব গেঁয়ো, অভাবগ্রস্থ, ঋণী। ছেলেগুলো যে সবসময় বুঝে না তা নয়। কখনো প্রতিবাদ করে না। অশান্তির ভয়ে পরাজয় মেনে নেয়। ত্যালত্যালে মুখ করে বউয়ের প্রতি কৃতজ্ঞতায় বিগলিত হয়। বুদ্ধি ও পরিশ্রমের প্রশংসা করতে করতে নারী থেকে দেবী বানিয়ে দেয়! সময় চলে যাচ্ছে আপন নিয়মে। কোভিড একটি সামান্য রোগ হয়ে এখন টিকে আছে। গতকাল ট্রেনিং নিলাম কালাজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গুর উপর। কালাজ্বরের এ বছর নতুন সনাক্ত রোগী সারাদেশে চারজন, ম্যালেরিয়া এ এলাকায় নেই, ডেঙ্গুতে এ বছর মোট মারা গেছেন দুইজন। দুইজনই ডাক্তার। এগুলোর উপর ট্রেনিং কেন দিলো বুঝলাম না। এটুকু বুঝেছি- আমি মিসফিট এ সিস্টেমের সাথে। এসব নিয়ে কেউ কিছু বলে না, ট্রেনিংয়ের সম্মানী চললেই খুশি সবাই। উল্টো আমার কথায় বিরক্ত হয়।

ফাইজারের ভ্যাক্সিন নেয়াতে মোট আট জনের মারাত্মক এলার্জিক রিএকশন ঘটেছে। আমেরিকা ও ইংল্যান্ড দুই দেশই এ সংক্রান্ত সতর্কতা নোটিশ জারি করেছে। রাশিয়ায় কেস বাড়ছে হু হু করে। ভারতে নতুন কেস কমছে। তুরষ্ক, চায়নার ভ্যাক্সিন দিবে তার জণগনকে। মিউট্যান্ট স্ট্রেইনের জন্য দেশগুলো ইংল্যান্ডের ফ্লাইট বাতিল করেছে। আমরা উপজেলায় কোভিড পজিটিভ পাই না। সাধারণত সিম্পটম থাকলেই এ পরীক্ষা দেয়া হচ্ছে অথবা যদি কেউ আগ্রহী হয়ে করে থাকে। সুতরাং নেই মানে নেই। আমরা এখন পিপিই মাস্ক ছাড়া রোগী দেখি। দীর্ঘদিন নিয়মের মধ্যে থাকায় আমরা অনভ্যস্ত। তবে বাংলাদেশ তুলনামূলক ভাল সক্ষমতা দেখিয়েছে মানতে হবে।

বিকেলের সোনালি রোদকে গাছ ফালাফালা করে দিচ্ছে। বিকেল আর কোথায়! দুপুরের পরই সন্ধ্যা। এখন শীত অনেক কম। শীতের হাওয়া সবজি ক্ষেতগুলোয় গেলে পাওয়া যায়। বাধাকপি, মাচায় ঝোলা লাউ, টমেটো, কয়েক রকমের শাক। দূরে সর্ষে ক্ষেত। সরিষার হলুদ আর বীজতলার সবুজ ধার নিয়ে তৈরি হচ্ছে ক্যালেন্ডার। নতুন আশা নতুন বছরের শুরুতে। প্রতি ‘বছর’ একইভাবে শুরু হয় আর শেষ হয় একইভাবে! করোনার শুরুতে যেদিন এ শহর লকডাউন করা হয় সেদিন থেকে শুরু করেছিলাম লকডাউন ডায়েরি লেখা। একশো পঁচানব্বই দিন পর্যন্ত লিখে বন্ধ করে দিয়েছিলাম। ভবিষ্যৎ আমাদের ভয়-দুশ্চিন্তা-ব্যর্থতাগুলো কিভাবে দেখবে জানি না। আমরা বেঁচে ছিলাম, ভুলচুক নিজের মতো ভেবেছিলাম, সম্পর্কগুলো রিডিফাইন করেছিলাম- এই কী যথেষ্ট নয়!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।