শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার টিকা কে পাবেন? কীভাবে পাবেন?

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

গত সোমবার (১১ জানুয়ারি ২০২০) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী করোনার টিকা প্রদানের একটি প্রাথমিক রূপরেখা প্রকাশ করেছে। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম ধাপে সেরাম ইন্সটিটিউট উৎপাদিত অক্সফোর্ডের আবিষ্কারকৃত টিকার ৫০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছাবে। প্রথম ধাপেই ৫০ লাখ মানুষকে এই টিকা প্রদান করা হবে।

ছবিঃ ভ্যাকসিনের মাস ভিত্তিক বিতরণের তালিকা

করোনার টিকা প্রদানের প্রাথমিক তালিকানুযায়ী প্রথম দফায় কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি স্বাস্থ্যকর্মী ৪৫২,০১৭ জন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যকর্মী ৬০০,০০০জন, বীর মুক্তিযোদ্ধা ২১০,০০০ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫,৪৬,৬১৯ জন, সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ৩৬০,৯১৩ জন, রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা- কর্মচারী ৫০,০০০ জন, সংবাদমাধ্যমকর্মী ৫০,০০০ জন, নির্বাচিত জনপ্রতিনিধি ১৭৮,২৯৮ জন।

ছবিঃ ভ্যাকসিনের মাস ভিত্তিক বিতরণের তালিকা

এছাড়াও বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি- গ্যাস- পয়ঃনিষ্কাশন- বিদ্যুৎ- ফায়ার সার্ভিস- পরিবহন কর্মী, স্থল- নৌ- বিমান বন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা- উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা- কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরাও (ক্যান্সার, যক্ষা, এইচঅাইভি) বিভিন্ন ধাপে টিকা পাবেন। এভাবে বয়স অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তিদের করোনা টিকা প্রদান করা হবে। তবে গর্ভবতী এবং ১৮ বছর বয়সের নিচে কাউকে নিয়ে উক্ত টিকার কোন গবেষণা হয় নি বলে তারা এই টিকা পাবেন না।

ছবিঃ ভ্যাকসিনের মাস ভিত্তিক বিতরণের তালিকা

তালিকাভুক্ত জনগোষ্ঠীকে ৮ সপ্তাহ ব্যবধানে (১ম ডোজের ৮ সপ্তাহ পর ২য় ডোজ) ভ্যাকসিন প্রদান করা হবে। প্রবাসী অদক্ষ শ্রমিকদেরকেও ভ্যাকসিন প্রদান করা হবে। কিন্তু সেক্ষেত্রে, কেউ যদি ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুক হন তবে তাকে অবশ্যই ২ ডোজের মধ্যবর্তী সময়ের নির্ধারিত ৮ সপ্তাহ দেশে অবস্থান করতে হবে। এক্ষেত্রে তাকে বৈধ কাগজপত্রাদি (পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট ইত্যাদি) দাখিল করতে হবে। ভ্যাকসিন পরিবহণ, সংরক্ষণ ও প্রদানের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের পুলিশ বাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। করোনা ভাইরাসের টিকা নিতে হলে এই অ্যাপে নিজেদের তথ্য দিয়ে তালিকাভুক্ত করতে হবে। সেখান থেকে সরকার টিকা গ্রহীতার সম্পর্কে যেমন সব তথ্য পাবেন, তেমনি যারা টিকা নেবেন, তারাও পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই ও তথ্য প্রযুক্তি বিভাগ এই অ্যাপটি তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। এছাড়াও ডিজিটাল পদ্ধতিতে অনলাইন নিবন্ধন, ভ্যাকসিন কার্ড, সম্মতিপত্র, ভ্যাকসিন সনদ প্রদানে আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক “সুরক্ষা ওয়েবসাইট” প্রস্তুত করা হয়েছে।

ছবিঃ কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সম্মতিপত্র

করোনা ভ্যাকসিন দেয়ার জন্য ২ জন ভ্যাকসিন প্রদানকারী ও ৪ জন স্বেচ্ছাসেবক নিয়ে একটি করে দল গঠিত হবে এবং সারাদেশে মোট ৭ হাজার ৩৪৪টি দল করোনা ভ্যাকসিন প্রদান করবেন। ইতোমধ্যেই ৬৪ জেলার ২৮টি জেলায় অবস্থিত ভ্যাকসিন সংরক্ষণাগার ভ্যাক্সিন সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের হাসপাতালে ভ্যাক্সিন সংরক্ষণের জন্য পৃথক স্থান নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট হতে প্রাপ্ত ৩ কোটি বা ততোধিক ডোজ ভ্যাকসিন ৬টি ধাপে সরাসরি বাংলাদেশের নির্ধারিত জেলার ইপিআই কোল্ড স্টোরসমূহে পৌঁছানোর দায়িত্ব পালন করবে বেক্সিমকো ফারমাসিউটিক্যালস লিমিটেড।

প্রসঙ্গত উল্লেখ্য, ভ্যাকসিন অনুমোদন এর ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর ডব্লিউএইচও প্রিকোয়ালিফিকেশন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশের স্ট্রিনজেন্ট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন দেশে ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। দেশে প্রদেয় অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনিকা উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনটি ইতিমধ্যেই গত ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে ইউকে’র ‘রেগুলেটরি অথরিটি’ অনুমোদন লাভ করে। এরই পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাবলিক হেলথ ইমার্জেন্সি এক্সপার্ট কমিটি গত ৭ জানুয়ারি ২০২১ তারিখে উক্ত ভ্যাকসিনকে ‘ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন’ প্রদান করে। এতে করে দেশে উক্ত ভ্যাকসিন ব্যবহারে আর কোন বাধা নেই। তাছাড়া, নকল ভ্যাকসিন প্রতিরোধেও ঔষধ প্রশাসন অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।