বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেশিন আছে, মানুষ আছে – মনোযোগ চাই

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জানুয়ারি ২০২১, সোমবার

লেখাঃ ডা. মো. মারুফুর রহমান অপু
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (চিকিৎসা জীবপ্রযুক্তি), এমআইএস, স্বাস্থ্য অধিদফতর।

ভারত সেরাম ইন্সটিটিউটকে অন্তত আগামী আরও কয়েক মাস ভ্যাকসিন রপ্তানি করতে দেবেনা। ফলে বাংলাদেশের করোনা ভ্যাকসিন পাবার সময়টা আরও কয়েক মাস পিছিয়ে গেল। এটা নিয়ে হতাশ হওয়া ছাড়া আর কিছু আমাদের করার নেই৷ সরকার হয়তো কূটনৈতিক আলোচনার মাধ্যমে ব্যাপারটি সমাধানের চেষ্টা করবে, তাতে আমরা সফল হবো কিনা সেটা সময়ই বলে দেবে। তার চেয়ে চলুন ব্যাপারটিকে অন্যভাবে দেখার চেষ্টা করি।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অন্যান্য ভ্যাকসিনগুলো এসেছে ফার্মা কোম্পানির রিসার্চ এন্ড ডেভলপমেন্ট (আরএন্ডডি) এর হাত ধরে। বাংলাদেশে ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা কয়টি বিশ্ববিদ্যালয় করছে বা করার সক্ষমতা আছে? আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি অনেক বড় ও শক্তিশালী উৎপাদন ও রপ্তানিতে, গবেষণা ও উন্নয়নে নয়। আমরা লো-মিডল ইনকাম দেশ হিসেবে ২০৩৩ সাল পর্যন্ত পেটেন্ট রেস্ট্রিকশন এর আওতামুক্ত বিধায় মূল আবিষ্কারক কোম্পানিকে কোনো টাকা পয়সা না দিয়েই ঐসব ওষুধ এদেশে তৈরি করে বিক্রি করতে পারি। যে মুহূর্তে বাংলাদেশ মধ্য আয়ের দেশ বলে ঘোষিত হবে সে মুহূর্তে এই সুবিধা থাকবেনা তখন কি করবো আমরা? আমাদের অল্প কিছু ফার্মা কোম্পানিতে আরএন্ডডি বিভাগ আছে। কিন্তু সেখানেও মূলত উৎপাদনমুখী কাজ হয়। নতুন কিছু তৈরি সংক্রান্ত কাজ হয়না বা সেই সক্ষমতাও নেই৷

বাংলাদেশ পোশাক শিল্পে বৈশ্বিক দৌড়ে উসাইন বোল্ট হলেও গবেষণা ও জ্ঞান সূচকে একেবারে পেছনের সারিতে। আমাদের পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার মূল্যায়ন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কিংবা কতজন সরকারি বেসরকারি চাকুরিতে ঢুকলো বা কতজন দেশের বাইরে মাস্টার্স কিংবা পিএইচডিতে গেলো সে হিসেবে হয়৷ কতটি গবেষণা প্রবন্ধ হলো, কতটি সাইটেশন হলো এগুলো কেউ ভাবেনা৷ ভারত এদিক থেকে চিন্তাভাবনায় আরও এগিয়ে, সেখানে বেশ কিছু ইউনিভার্সিটি পিএইচডি শেষ করার শর্ত গবেষণাপত্রে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা হবার পর্যায়ে নিয়ে গিয়েছে। সুতরাং ভারত নিজেদের ভ্যাকসিন বানাবে এবং অন্যের ভ্যাকসিন ও বানাবে আর আমরা পরনির্ভরশীল থাকব এটাই স্বাভাবিক। অথচ বাংলাদেশে অনেক কারণেই গবেষণা করা সহজ। উন্নত দেশে গবেষণা খাতে খরচের বড় অংশ যায় সংশ্লিষ্টদের বেতনে, জটিলতার বড় অংশ যায় নানা রকম অনুমোদন আদায়ে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বা ফার্মা ইন্ডাস্ট্রিতে ফান্ড এনে নিজের বেতন জোগানোর ব্যাপার নেই। ফলে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই বা প্রয়োজন হলেও এদেশে বেতন অনেক বেশি নয়। অনুমোদন বা রেস্ট্রিকশনের ক্ষেত্রেও বাংলাদেশে অনেক শক্ত রেস্ট্রিকশন নেই যা অন্যান্য দেশে আছে। বিপুল জনসংখ্যার এই দেশে নমুনা সংগ্রহও কষ্টকর নয়৷ দামী দামী যন্ত্রপাতি কেনাকাটায় আমাদের জুড়ি নেই সুতরাং ভালো মানের গবেষণাগার তৈরি (আছেও বেশ কিছু) ও পরিচালনা খুব কঠিন কিছু না। সব মিলিয়ে পরিবেশ মোটামুটি তৈরি হয়েই আছে। এই খাতে অর্থাৎ গবেষণা ও তার মাধ্যমে নতুন পণ্য উৎপাদন বিশেষ করে বায়োলজিক্যাল সেক্টরে যদি সরকারি ও বেসরকারি পর্যায় থেকে ব্যাপক বিনিয়োগ করা যায় (গার্মেন্টস ইন্ডাস্ট্রির মত) তাহলে খুব দ্রুতই আমাদের সক্ষমতা অর্জন সম্ভব। এর জন্য যেটা সবার আগে করতে হবে তা হলো গবেষণায় ইনসেনটিভ যোগ করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যত বেশি গবেষণা করবেন তত বেশি তাদের আয় হবে বেতনের অতিরিক্ত (অনেকটা ডাক্তারদের প্রাইভেট প্র‍্যাকটিসের মত), যে বিশ্ববিদ্যালয় যত বেশি গবেষণা করবে সে ততবেশি সরকারি বেসরকারি অনুদান পাবে, বেসরকারি খাতে এইসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা প্রাধান্য পাবে ইত্যাদি সুবিধা যদি চালু করা যায় তাহলে আমাদের বিসিএসমুখী শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে গবেষণা ও উন্নয়ন ধর্মী প্রোডাক্টিক শিক্ষা ব্যবস্থায় পরিণত হওয়া খুবই সম্ভব। এমন শিক্ষানীতি নিয়ে কেউ ভাববেন কি?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।