মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

মুগদা হাসপাতালে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১ · ২ মিনিটে পড়ুন
মুগদা হাসপাতালে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ
লেখার আকার

মুগদা হাসপাতালে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ

গত ০৪/০১/২০১৯ তারিখে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ কেজি ওজনের একটি ওভারিয়ান টিউমার অপসারণ করা হয়েছে । হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান (কচি) এর নেতৃত্বে আয়শা আক্তার(৫৪) নামের এক রোগীর পেট থেকে ওই টিউমার অপসারণ করা হয়। তিনি বলেন ,” রোগীর ভাষ্যমতে দুইমাস আগে থেকে একটু একটু করে তার পেট ফুলতে শুরু করে । রোগী ভাবেন তিনি মোটা হয়ে যাচ্ছেন । কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ব্যথা শুরু হলে তিনি একজন লোকাল ডাক্তার দেখান। ডাক্তারের পরামর্শে তিনি আলট্রাসনোগ্রাফি করালে ডাক্তার বলে পেটে পানি জমেছে। ঢাকায় এসে ডাক্তার দেখানোর পরামর্শ দেন । পরে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন আলট্রাসানোগ্রাফি ও সিটি স্ক্যান করার পরে ডাক্তারগণ পেটে টিউমার সনাক্ত করেন । তখনো তারা এটা জানতেন না যে এটা ওভারিয়ান টিউমার । অপারেশন করার সময় তারা বুঝতে পারেন যে এটা ওভারিয়ান টিউমার । রোগীর জীবনের ঝুঁকি কমাতে টিউমারের সাথে জরায়ু কেটে ফেলা হয় ।

” এই অপারেশনের অন্যান্য সার্জনরা হলেন ডাঃ এ . জেড. মাহমুদুল হাসান ( সহকারী অধ্যাপক) ডাঃ ওয়াসিহ উদ্দিন আহমেদ ডাঃ বুশরা নূর আল চৌধুরীএবং ব্লু ইউনিটের অন্যান্য চিকিৎসকেরা । অ্যানেস্থেসিয়া : ডাঃ মহুয়া শাহ নূর এবং ডাঃ শামীমা অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন। প্রায় একমাস আগে এই রোগী হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে তার টিউমার সনাক্ত করা হয়। দুই বছর আগে নিজের পেটে চাকা অনুভব করেন আয়শা আক্তার। বিভিন্ন চিকিৎসা করালেও তা ধীরে ধীরে বড় হতে থাকে। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারের পর মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। তাকে দ্রুত হাতপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাঃ মোঃ মাহবুবুর রহমান (কচি) ।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার : নূর ই আফসানা

মুগদা মেডিকেল কলেজ

সেশন : ২০১৫-১৬

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।