মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মীরসরাই স্বাস্থ্য বিভাগে বিএসআরএম এর পক্ষ হতে অক্সিজেন সিলিণ্ডার প্রদান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুলাই ২০২১, ১:৫১ · ১ মিনিটে পড়ুন
মীরসরাই স্বাস্থ্য বিভাগে বিএসআরএম এর পক্ষ হতে অক্সিজেন সিলিণ্ডার প্রদান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ই জুলাই, বৃহস্পতিবার , ২০২১

মীরসরাইস্থ স্টিল ইন্ডাস্ট্রিজ বিএসআরএম সম্প্রতি মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ টি অক্সিজেন সিলিন্ডারসহ অক্সিমিটার ও স্বাস্থ্য সুরক্ষা কীট প্রদান করেছে।

গতকাল বুধবার বিএসআরএম এর ব্যবস্থাপক এডমিন দেলোয়ার হোসেন মোল্লা, মানব সম্পদ ব্যবস্থাপক জামাল হোসেন এবং বিএসআরএম ফাউন্ডেশন মেডিকেল সেন্টার এর ইনচার্জ ডা. মুরাদ হোসেন উক্ত স্বাস্থ্য সরঞ্জামসমূহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান এর হাতে হস্তান্তর করেন।

এদিকে ক্রমবর্ধমান করোনায় সংক্রমণ ও মৃত্যু তালিকায় গত একদিনের ব্যবধানে চট্টগ্রামে শনাক্ত এবং মৃত্যুহার উভয়ই আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭১৩ জনের। শনাক্তের দিক থেকে এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ, সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এছাড়াও এদিন করোনায় মৃত্যুবরণ করেন ৯জন, যাদের মধ্যে ৭ জন বিভিন্ন উপজেলা এবং ২ জন নগরের বাসিন্দা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।