মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ভাবনা

মাধ্যমিকের ফলাফলে যারা আজ পরাজিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ মে ২০১৫, ৫:৫১ · ২ মিনিটে পড়ুন
মাধ্যমিকের ফলাফলে যারা আজ পরাজিত
লেখার আকার

৩০ শে মে মাধ্যমিক এর ফলাফল প্রকাশিত হবে। নিউজ চ্যানেল, পত্রিকাগুলো ঢালাও সফলতার কথা প্রচার করবে শিরোনাম হিসেবে । পত্রিকার পাতাজুড়ে থাকবে হাস্যজ্জল, কান্না বিজোড়িত মুখমণ্ডল এর সমাহার। কাঙ্ক্ষিত ফলাফলে দেশজুড়ে ফোকাসিত হবে হাজারখানেক হাতের V চিহ্ন, মিষ্টিমুখে দৃষ্টিসুখে চিত্ত জুড়াবে পরিবার পরিজন।
অনাকাঙ্ক্ষিত ফলাফলে অনাকাঙ্ক্ষিতভাবেই আনাচে কানাচে আত্মহনন নামক মহাপাপ আলিঙ্গন করে পত্রিকাদির কলামের আনাচে কানাচে স্থান করে নেবে কিছু তাজা প্রাণ।
পরিবারবর্গের আশপাশ জুড়ে চলবে শোকের মাতম।

লাশটাকে নিকটস্থ হাসপাতালের মর্গে রাখা হবে পোস্টমর্টেম রিপোর্ট এর জন্যে।
প্রথমে ধারালো ব্লেড দিয়ে xphoid process থেকে symphysis pubis পর্যন্ত একটা incision দেয়া হবে।
acromial process of the clavicles থেকে xphoid process পর্যন্ত দুটো Y শেপ আর একটা incision দেয়া হবে।
vertex এর দুই mastoid process যোগ করে একটা incision দেয়া হবে। margin of the orbit এবং external occipital protuberance পর্যন্ত skin রিফ্লেক্স করা হবে।
download
saw দিয়ে circular shape এ skull bones কেটে brain এর viscera বের করে আনা হবে।
chest এর ribs গুলো কেটে vital organ গুলো সংরক্ষণ করা হবে।
পর্যবেক্ষণের পর একটা ডেথ সার্টিফিকেট দেয়া হবে মৃত্যুর কারণ দর্শানো সহ।
১৭ বছরের জীবন্ত, লালিতপালিত শরীর টাকে এভাবে ক্ষত বিক্ষতরূপে দেখতে চাওয়া টা কি কাম্য?
জীবন একটাই। একটা স্কোর, একটা সংখ্যা জীবনের গুরুত্ব পরিমাপ করতে পারে না।
পরাজয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জয়ী হবার আনন্দ টা যে কতটা উপভোগ্য সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়।
কখনও পত্রিকার আনাচে কানাচে আর কোন “রেজাল্ট খারাপের কারণে আত্মহনন” শিরোনাম হয়ে না আসুক।
চ্যালেঞ্জ টা নিচ্ছেন তো?
২০১৭ তে V সাইন দেখিয়ে পত্রিকার রঙীন কাগজে স্ব সহাস্যমুখ দেখার?

লেখকঃ খালেদ রিফাত, মেডিকেল শিক্ষার্থী ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।