মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে করোনাভাইরাস শনাক্তের উদ্দেশ্যে পিসিআর ল্যাব উদ্বোধন

Anisur Riadপ্রকাশ: ১১ জুন ২০২০, ১০:০২ · ১ মিনিটে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে করোনাভাইরাস শনাক্তের উদ্দেশ্যে পিসিআর ল্যাব উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম  নিউজ, ১১ জুন ২০২০, বৃ্হস্পতিবার

প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে কোভিড-১৯ পরীক্ষার করার জন্যে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন,
‘উদ্বোধনের পর আজ থেকে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম চলবে। আগামী ২০ জুন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।’

জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ্ বলেন,

‘ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে কিট সরবরাহের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কোভিড-১৯ রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যেন দ্রুত কোভিড-১৯ এর পরীক্ষা করা যায় এ বিষয়েও ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও জেলায় কোন পিসিআর ল্যাব না থাকায় সংগ্রহীত নমুনা গুলোকে ঢাকায় প্রেরণ করা হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর ঢাকা থেকে রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে।

ল্যাবটি চালু হলে দ্রুততর সময়ের মাঝে রিপোর্ট পাওয়া নিশ্চিত হওয়ার পাশাপাশি কোভিড-১৯ রোগীকে চিকিৎসা সেবা প্রদান আরোও সহজতর হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।