মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৭ লাখ ৫০ হাজার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:১৭ · ২ মিনিটে পড়ুন
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৭ লাখ ৫০ হাজার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ আগস্ট, ২০২০, শনিবার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়েছে। চীনের উহান প্রদেশে প্রথম করোনার রোগী শনাক্ত হওয়ার প্রায় আট মাসের মাথায় মৃতের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ১৪ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত লাখ ৫০ হাজার একশ ৬৫ জন। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫৯ হাজার একশ ৯৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৩৮ লাখ সাত হাজার নাতশ ৫৮ জন।

এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬৬৭। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মারা গেছে ১ লাখ ৪ হাজার ৫২৮ জন। তৃতীয় সর্বোচ্চ ৫৪ হাজার ৬৬৬ জন মারা গেছে মেক্সিকোতে। ভারতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ হাজার একশ ৪৪ জন। এ ছাড়া যুক্তরাজ্যে ৪১ হাজার ৩২৯,  ইতালিতে ৩৫ হাজার ২৩১, ফ্রান্সে ৩০ হাজার ৩৮৮ ও স্পেনে ২৮ হাজার ৬০৫ জন মারা গেছে করোনায়।

আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত ৫৩ লাখ ৮২ হাজার ৭৪১ জন আক্রান্ত হয়েছে। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৮০ হাজার ৭৫৮ জন ও ভারতে ২৪ লাখ ৫৯ হাজার ৪৬৪ জন। এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭ হাজার ৭৫৮ জন।

তথ্যসূত্রঃ ওয়ার্ল্ডোমিটার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।