মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিএসএমএমইউ’কে চিকিৎসকদের জন্য বরাদ্দ করার প্রস্তাব অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র

অংকন বনিকপ্রকাশ: ২০ জুন ২০২০, ২:০৯ · ২ মিনিটে পড়ুন
বিএসএমএমইউ’কে চিকিৎসকদের জন্য বরাদ্দ করার প্রস্তাব অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র
লেখার আকার

শনিবার, ২০ জুন, ২০২০

দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (BSMMU) চিকিৎসকদের জন্য বরাদ্দ করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ মহলের কাছে প্রস্তাব রেখেছেন।

সম্মতি পেলে ইনশাআল্লাহ BSMMU চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ করা হবে। জাতীয় টেকনিকাল কমিটিতে BSMMU কে চিকিৎসকদের জন্য বরাদ্দ করা যায় কিনা এ ব্যাপারে প্রস্তাব রাখা হয়েছে। সেন্টার অফ এক্সিলেন্স কোভিড যুদ্ধের সবচেয়ে সামনের সারিতে থাকা যোদ্ধাদের জন্য বরাদ্দ করা হলে আমরা কৃতজ্ঞ থাকবো।

কোন চিকিৎসককে যাতে চিকিৎসার অভাবে বা হাইফ্লো অক্সিজেন বা ICU বেডের অভাবে হারাতে না হয়। কোন চিকিৎসকের যাতে উন্নত চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে না হয়। চিকিৎসক বেঁচে থাকলে হাজার হাজার কোভিড আক্রান্ত সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারবে।

BSMMU অতিদ্রুত সময়ে করোনা চিকিৎসা শুরু করতে যাচ্ছে। সর্বাধুনিক সেবা নিয়ে প্রস্তুত হচ্ছে BSMMU। সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ প্রায় শেষ। কেবিন ব্লকের প্রতিটি ফ্লোরে হাই ফ্লো অক্সিজেন মেশিন ও নন-ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়ার ব্যবস্থা থাকবে।যার প্রয়োজন তার বেডে HFNC machine পোঁছে যাবে, ICU তে যাওয়া লাগবে না। এর চেয়ে উন্নত ব্যবস্থাপনার জন্য উপরে থাকবে ২০ বেডের ICU এবং আলাদা SDU।

BSMMU অনুমতি না পেলেও ২২ বেড ডাক্তারদের জন্য রিজার্ভ রাখবে। কিন্তু আমরা চাই পূর্ণাঙ্গ অনুমতি। কারণ, mild পেশেন্ট (ডাক্তার) এর চিকিৎসা নিজেদেরটা আমরা নিজেরাই করতে পারি।কিন্তু severe হলে আমাদের যেন একটা নির্দিষ্ট স্থান থাকে। বিভিন্ন জায়গায় দৌড়াতে না হয়।

আসুন দাবী তুলি, দেশের সর্বোচ্চ ও সকল সুবিধা সম্বলিত হাসপাতালটি দেশের চিকিৎসকদের চিকিৎসার প্রধান ভরসাস্থল হোক।

ডা. জাহান শামস
আবাসিক মেডিকেল অফিসার,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।