মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

‘বিএসএমএমইউ’ এর ‘প্যালিয়েটিভ হোম কেয়ার সার্ভিস’

Sarif Sahriarপ্রকাশ: ২৩ মে ২০২১, ৯:৩০ · ২ মিনিটে পড়ুন
‘বিএসএমএমইউ’ এর ‘প্যালিয়েটিভ হোম কেয়ার সার্ভিস’
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ মে, ২০২১, রবিবার 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত শয্যাশায়ী রোগীদের জন্য হোম কেয়ার সার্ভিস চালু রয়েছে।

নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত শয্যাশায়ী মানুষ অনেক সময়ই ব্যথা, শয্যাক্ষত বা দগদগে ঘা, তীব্র শ্বাসকষ্ট কিংবা এমনি আরো নানা ধরনের কষ্ট বাসায় ভোগ করেন, তবুও বিভিন্ন কারনে চিকিৎসা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত শয্যাশায়ী রোগীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার’ থেকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, প্যালিয়েটিভ কেয়ার সহকারীর (পিসিএ) সম্মিলিত একটি দল সপ্তাহে ৫ দিন রোগীদের বাসায় গিয়ে প্যালিয়েটিভ সেবা প্রদান করে আসছেন। রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে প্যালিয়েটিভ হোম কেয়ার টিম সম্পূর্ন বিনামূল্যে রোগীদের এই সেবা প্রদান করে।

কাদের জন্য এই সেবাঃ
১) নিরাময় অযোগ্য বিভিন্ন রোগ, যেমনঃ ক্যান্সার, এইডস কিংবা প্রান্তিক পর্যায়ে হার্ট ফেইলর, কিডনি অথবা ফুসফুসের রোগ, স্ট্রোক, স্মৃতিভ্রষ্টতা ইত্যাদি স্বল্প বা দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিবার ‘সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে’ নিবন্ধিত হয়ে এই সেবা ব্যবস্থায় উপকৃত হতে পারেন।

২) এই বিশ্ববিদ্যালয়ের ২০ কি.মি. এলাকার মধ্যে বসবাসকারী হতে হবে।

৩) অভাবগ্রস্থ শয্যাশায়ী রোগী যার প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন।

৪) বয়স্ক শয্যাশায়ী রোগী যার পরিচর্যাকারী নেই।

নিরাময় অযোগ্য স্বল্প বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত এসব রোগী এই প্যালিয়েটিভ সেবা কার্যক্রম থেকে সরাসরি উপকৃত হতে পারেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবেঃ
মৃদুল সরকার, কো-অর্ডিনেটর, রুম – ৬০৩ (৬ষ্ঠ তলা), ব্লক – ই, বিএসএমএমইউ
মোবাইল- ০১৭৭৬-৩৭৪০৭৮, ইমেইল- [email protected],
ওয়েবসাইটঃ http://cpc.bsmmu.edu.bd/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।