মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুলাই ২০২১, ৩:৪৭ · ২ মিনিটে পড়ুন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ই জুলাই, মঙ্গলবার, ২০২১

সম্প্রতি বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৩ জুলাই শনিবার হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে নারী চিকিৎসকের উপর হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় তথ্যসূত্রের মাধ্যমে জানা যায়, ২ই জুলাই ২০২১ রোজ শুক্রবার স্থানীয় এক ব্যক্তি নিখোঁজ হয়,পরদিন খোঁজাখুঁজির পর পানিতে নিখোঁজ ব্যাক্তির লাশ পাওয়া যায়।

৩ জুলাই শনিবার নিখোঁজ ব্যাক্তির লাশ নিয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, কর্তব্যরত নারী চিকিৎসক সহকারীকে (স্যাকমো) সাথে নিয়ে হাসপাতালের সামনে লাশ পর্যবেক্ষণ করেন এবং লাশে অসামঞ্জস্যতা দেখতে পান। লাশের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।

এরপর ডেথ সার্টিফিকেট লিখার জন্য কর্তব্যরত নারী চিকিৎসক ইমার্জেন্সী রুমে আসলে লাশের সঙ্গে আসা সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। এসময় চিকিৎসকের সহকারীরা (স্যাকমো) বাধা দিতে আসলে উপর্যুপরি তাদের উপর দুই দফা হামলা চালায় সন্ত্রাসীরা।

নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি হাসপাতালের সি সি ক্যামেরায় স্পষ্ট ছিলো। হামলাকারী সন্ত্রাসীদের অভিযোগ ছিল চিকিৎসক কেন লাশকে সুস্থ করে তোলেনি এবং লাশকে বহন করে কেনো ইমার্জেন্সি রুমে আনা হলো না।

চিকিৎসকের উপর হামলার ঘটনার পর লাশ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা। পরবর্তীতে লাশ দাফনের চেষ্টা করলে স্থানীয় পুলিশ ঘটনাকে খুনের ঘটনা ধারনা করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরে পাঠায়।

ঘটনা সম্পর্কে দায়ীত্বশীল কর্মকর্তা ও উর্ধ্বতন মহলে জানানো হলেও উপযুক্ত ব্যবস্থা গ্রহন হয়নি। ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। পুলিশের সর্বোচ্চ মহল থেকে সব ধরনের সাহায্য করা হবে বলে আশ্বস্ত করা হয়।

উল্লেখ্য, হামলার শিকার নারী চিকিৎসক দুইদিন পর নিজেই ব্যক্তিগত উদ্যোগে মামলা করেন পুলিশের উর্ধ্বতন মহলের সহায়তায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।