মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

বাংলাদেশ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসদের নব নির্ধারিত ইন্টার্ন ভাতা ১৫,০০০ টাকা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ আগস্ট ২০১৬, ৪:০৯ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসদের নব নির্ধারিত ইন্টার্ন ভাতা ১৫,০০০ টাকা
লেখার আকার

তথ্য ঃ প্ল্যাটফর্ম  প্রতিনিধি- ডাঃ নাহিদ হাসান রিফাত, বাংলাদেশ মেডিকেল কলেজ

বাংলাদেশ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসদের নব নির্ধারিত ইন্টার্ন ভাতা ১৫,০০০ টাকা এবং সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার ঘোষণা। 

গত ২৮/৭/১৬ তারিখে সরকারী প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেখানে সরকারী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা করা হয়।

এমতাবস্থায়, বাংলাদেশ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ তাদের ভাতা বৃদ্ধি করার জন্য কলেজ ডিরেক্টর, প্রিন্সিপাল,বিএমএসআরাই এর অনারারী সেক্রেটারির কাছে যান এবং তাদের ভাতা ১৫,০০০ টাকা করার জন্য দাবী জানান। ওনারা সময় চাইলে তাদের বরাবর একটি সকল ইন্টার্ন চিকিৎসক এর স্বাক্ষর যুক্ত একটি চিঠি দেয়া হয় এবং বলা হয় আগামী ১৩/৮/১৬ তারিখ দুপুর ১২ টার মধ্যে দাবী না মানা হলে সবাই একযোগে অর্নিদৃষ্ট কালের জন্য কর্মববিরতিতে যাওয়া হবে।

14031011_1130762076989153_1742707998_n

কিন্তু,গতকাল ১৩ তারিখ দুপুর ১২ টা মাঝেও কিছু জানানো না হওয়ায় তারা সকলে কর্ম বিরতিতে যান। হাসপাতালের সকল ভর্তিকৃত রোগীদের যেন কোন অসুবিধা না হয় তার জন্য ‘ইমার্জেন্সি স্কোয়াড’নামে একটি দল গঠন করা হয়।যারা সর্বদা পেশেন্টের ইর্মাজেন্সি মেনেজমেন্ট দেয়ার জন্য তৈরি ছিলেন।
অন্য দিকে সবাই কর্মরবিরতিতে যাওয়ার কারনে কর্তৃপক্ষ কয়েকটি ডিপার্টমেন্টে রোগী ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হয়।

আজ ১৪/৮/১৬ তারিখ সকাল ৯.৩০ মিনিটে গভর্নিং বডির একটি মিটিং শেষে ইন্টার্ন কো-অরডিনেটর প্রফেসর জিয়াউল হক স্যার বলেন,ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা ১৫,০০০ টাকা করতে কর্তৃপক্ষ রাজি হয়েছেন এবং আগামী মাস থেকে তা কার্যকর করা হবে।

ঘোষনা দেওয়ার পর প্রফেসর জিয়াউল হক   সকল চিকিৎসকদের নিজ নিজ কাজে ফিরত যেতে আদেশ দেন।

এ ঘোষনা পেয়ে সকল চিকিৎসক সাথে সাথেই কাজে যোগ দেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।