মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বয়সসীমা বাড়ানোসহ বিসিএস নিয়ে চিকিৎসকদের চার দফা দাবি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ মে ২০২৫, ৫:৩০ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আবেদন করার বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এছাড়া আরও তিনটি গুরুত্বপূর্ণ দাবিও তারা তুলেছেন। বুধবার (৭ মে) ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মেডিকেল কমিউনিটির ব্যানারে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়।

তারা বলেন, দেশে স্বাস্থ্য খাত এখনো অবহেলিত। অন্যান্য বিসিএস ক্যাডারে বয়সসীমা ৩৪ বছর করা হলেও স্বাস্থ্য ক্যাডারে তা বাড়ানো হয়নি। অথচ একজন চিকিৎসককে এমবিবিএস শেষ করতে সাধারণত ৬ বছর সময় লাগে। এরপর করতে হয় এক বছরের ইন্টার্নশিপ। ফলে অন্যান্য পেশাজীবীদের তুলনায় চিকিৎসকরা অনেকটাই সময়ের ঘাটতিতে পড়েন।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে চিকিৎসকরা চারটি দাবি উত্থাপন করেন—বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ বছর করতে হবে, বিশেষ বিসিএসে অন্তত ৫০০ জন ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে, বিসিএসের পরীক্ষার পদ্ধতি ও পিএসসির কার্যক্রমে সংস্কার আনতে হবে এবং একটি বিসিএস প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করতে হবে এবং প্রতিবছর প্রয়োজন অনুযায়ী কমপক্ষে এক থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে।

চিকিৎসকরা বলেন, এসব দাবির বাস্তবায়নে সরকারকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে তারা কর্মবিরতি ও কঠোর আন্দোলনের পথে যাবেন বলে সতর্ক করেন।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।