মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

শ্রীলঙ্কার আদলে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ মে ২০২৫, ১:৪৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শনিবার, ১০ মে, ২০২৫

শ্রীলঙ্কা মডেলের আদলে বাংলাদেশেও ডেঙ্গু রোগীদের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে পরিচালন বাজেট থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কীট ক্রয়েরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে আশু করণীয় নির্ধারণে সম্প্রতি অংশীজনদের মতামত গ্রহণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আলোচনাসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিকিৎসক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা মতামত পেশ করেন। সভায় সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সচলপূর্বক ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতা মূলক বার্তা প্রচার করা হবে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও এনজিও বিষয়ক ব্যুরোর নিয়ন্ত্রণাধীন এনজিওসমূহের অধিক্ষেত্রে ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে পত্র দেওয়া হবে।

এছাড়া, পাড়া-মহল্লার ধর্মীয় নেতা, বিএনসিসি, স্কাউট, এনজিও, যুবসমাজসহ সচেতন নাগরিকদের সমন্বয়ে দল গঠনপূর্বক বাড়ি বাড়ি পাঠিয়ে ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। মসজিদের ইমামরা প্রত্যেক জুম্মার খুতবার আগে ডেঙ্গু রোগের বিস্তার রোধে করণীয় সম্পর্কে আলোচনা করবেন। নির্মাণাধীন, পরিত্যক্ত ও অব্যবহৃত ভবন, অনাবাদি কৃষি জমি, ছাদকৃষি এবং পতিত জলাভূমিসহ অন্যান্য ডেঙ্গু প্রজননের সম্ভাব্য ক্ষেত্রসমূহ পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় সরকার বিভাগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এ সংক্রান্ত অপরাধের জন্য অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।