মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

প্রেসক্রিপশনে ‘ডাক্তার’ লেখায় ভুয়া চিকিৎসককে জরিমানা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ৪:৫৬ · ১ মিনিটে পড়ুন
প্রেসক্রিপশনে ‘ডাক্তার’ লেখায় ভুয়া চিকিৎসককে জরিমানা
লেখার আকার

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বাবুল চন্দ্র সাহা নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। তার সঙ্গে ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।

ডা. কামরুল হাসান জানান, আইনমতে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান, এক ব্যক্তিকে অননুমোদিত ডাক্তার পদবী ব্যবহার করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।