শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পেটের ভিতরেই গ্রাম, হিমাগার : আপনার পিত্তথলির রোগ পর্বঃ০১

লিখেছেনঃডা.মোবাশ্বের আহমেদ নোমান
এসিস্টেন্ট রেজিস্টার,রংপুর আর্মি মেডিকেল কলেজ

পেটের ভিতরেই গ্রাম, হিমাগার : আপনার পিত্তথলির রোগ

আসমানিদের ছোট্ট গ্রাম রসুলপুর এখন আর ছোট্ট নাই অনেক বড় আর আধুনিক হয়ে গেছে। গ্রামের দুই পাড়া থেকে দুইটি কাঁচা রাস্তা এসে মোড়ে মিলিত হয়ে আরো প্রশস্ত ও পাকা হয়ে শহরে চলে গেছে। মোড় থেকে একটু এগোলেই হাতের ডান দিক থেকে হিমাগার এর একটি রোড এসে পাকা রাস্তায় এসে মিশে গেছে।
হিমাগারে কি থাকে?
received_10210055563173489
আবার জিগায়! কেন? রসুলপুর গ্রামে উৎপন্ন বিভিন্ন শব্জি আলু এসে জমা হয় হিমাগারে। প্রয়োজন অনুসারে শহরে যায় এসব তরি তরকারি।
বুঝেছেন? যদি বুঝে থাকেন তবে পিত্তথলির রোগগুলো সহজেই বুঝবেন ?
ধরুন, হিমাগার থেকে একটা বড় আলুর ট্রাক এসে হিমাগারের রাস্তাটি ব্লক করে ফেলল। আর সামনে আগানো যাচ্ছে না (ছবির ১ এ ব্লক) কি ঘটবে?
যেহেতু একটাই রোড। হিমাগারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। হিমাগারে থাকা মানুষগুলো চিল্লাপাল্লা করবে। তারা গাড়িটাকে ধাক্বা দিয়ে সরাতে চেষ্টা করবে। না সরাতে পারলে হিমাগারের দেয়াল ভেংগে বের হতে চাইবে।
এই যে দেয়ালে ধাক্বা দিচ্ছে এতে আপনি পেটের ডানদিকে উপরে ব্যাথা পাবেন। কেন?
কারন ঐ গ্রাম ঐ হিমাগার আর ট্রাক সবই যে আপনার পেটের ভিতর!
রসুলপুর গ্রাম আপনার কলিজা (লিভার) , হিমাগার পিত্তথলি ( গল ব্লাডার) ট্রাক হচ্ছে পিত্ত থলির পাথর আর হিমাগারে আটকে পড়া মানুষগুলো পিত্তরস (বাইল) ?
শহরের কি অবস্থা?
শহরে এখন আর হিমাগারে জমানো শব্জি যায় না। গ্রাম থেকে কিছু কিছু করে যায়। হঠাৎ বেশী সাপ্লাই দরকার হলে গ্রাম থেকে সাপ্লাই দেওয়া যায় না। কারন হিমাগারের রাস্তা বন্ধ। শহরে ( অন্ত্রে) গ্যাঞ্জাম ( হজমে) লেগে গেছে ?
অবশেষে অনেক চেষ্টা করে ট্রাক টিকে আবার ব্যাকগিয়ারে হিমাগারে ফেরত পাঠানো হলো। বেঁচে গেলাম।
হিমাগারের মানুষগুলো দেয়াল ধাক্কানো বাদ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে এলো। কি মজা! আপনার ব্যাথাও শেষ।
আচ্ছা যদি ট্রাক ( পাথর) এসে ঐ রাস্তা ব্লক না করে?
তাহলে ব্যাথাও হবে না ? ট্রাকগুলো (পাথরগুলো) চুপচাপ হিমাগারের ভিতরে থাকবে। রোগের কোন লক্ষণ ও পাওয়া যাবে না।
এত্তগুলো ঘটনাকে কেন্দ্র করে যে রোগটি ঘটল তার সহজ নাম কোলেলিথিয়াসিস ( পিত্ত থলির পাথর) ।

আর যদি ট্রাক ( পাথর) টিকে সরানো না যায়?
তাহলে হিমাগারের মানুষগুলো দেয়াল ভাংগার চেষ্টা করতেই থাকবে মানে একটানা ব্যাথা করতেই থাকবে। হিমাগারের ভিতরে কিছু খারাপ মানুষ ( জীবানু) আরো বিশৃঙ্খলা করবে। এমনকি হিমাগারের দেয়াল ভেংগেও ( পিত্ত থলি ফুটো হয়ে যাওয়া) যেতে পারে।
আর এই ঘটনাগুলোকে বলে কোলেসিস্টাইটিস ( পিত্তথলির প্রদাহ) ?
কত্ত সহজ তাই না?
আচ্ছা যদি ট্রাকটি আর একটু এগিয়ে পাকা রাস্তা (২ নং চিহ্নিত) ব্লক করে?
তাহলে কি হবে?
থাক পরের পর্বে শিখব ?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।