শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আপনার দেহগাড়ি ঠিক আছে তো ?

আপনার দেহগাড়ি ঠিক আছে তো………

ঢাকা বা দূরে যাবার আগে আমরা গাড়ি চেক করতে বলি, বিশেষ করে গাড়ির ব্রেক, চাকা, গাড়ির এয়ার ক্লিনার, ইঞ্জিন, মবিল কবে চেঞ্জ করা হয়েছে ইত্যাদি। এসব করার কারন, এই গাড়ি এত দূর যেতে পারবে কিনা? রাস্তায় বন্ধ হবে কিনা? ইত্যাদি ধারনা নেয়া। অবস্থা খারাপ হলে এই গাড়ি বাদ দেয়া হয় আর সমস্যাগুলো ঠিক করতে হয় দ্রুত। মানুষের শরীরটাও ওই গাড়ির মত। আপনাকে আপনার কিছু জিনিস সব সময় জানতে হবে, যদি ওগুলো সঠিক না থাকে তবে হঠাত করে খুব খারাপ পরিনতি এমনকি মৃত্যুও হতে পারে। নিজের শরীরের যে জিনিসগুলো সবসময় জানতে হবে-

১। উচ্চতা আর ওজনঃ মানুষের উচ্চতা অনুযায়ী ওজনের একটা সীমা থাকে। ওজন বেশি হলেই সব সমস্যার শুরু হয়। যেমন হাইপ্রেসার, ডায়াবেটিস, হার্টের অসুখ, লিভারের অসুখ, কোমড় আর হাঁটুতে ব্যাথা ইত্যাদি।

২. পেটের ও কোমরের মাপের অনুপাত: সোজা করে বলি, আপেলের অনেক বড় পেট আর কলার কোন পেট নেই। আমাদের পেট কলার মত হতে হবে। আপেল পেট হলে সমস্যার বীজ বোনা শুরু হয়।

৩. ব্লাডপ্রেসার: এটি অত্যান্ত জরুরী। ব্লাড প্রেসার নরমাল থাকলে বছরে এক দু বার মাপুন। তবে ঔষধের দোকান বা হাতুড়ে কারো কাছে না। প্রেসার একদুবার নরমাল মানে এইনা যে বাকি জীবনেও নরমাল থাকবে। যাদের হাইপ্রেসার আছে নিয়মিত ঔষধ খাবেন আর নিয়মিত ডাক্তারের পরামর্শ মত ডাক্তারের সাথে দেখা করবেন। হাইপ্রেসারের ঔষধ কখনই ডাক্তারের পরামরশ ছাড়া বন্ধ করবেন না, এতে মারাত্নক সমস্যা হতে পারে।

৪. ব্লাড সুগার বা ডায়াবেটিসের পরীক্ষা: আপনাকে অবশ্যই আপনার ব্লাড সুগার জানতে হবে। ব্লাড সুগার একদুবার নরমাল মানে এইনা যে বাকি জীবনেও নরমাল থাকবে। মাঝে মাঝে (বছরে একবার) ডায়াবেটিসের পরীক্ষা করুন। যাদের ডায়াবেটিস আছে নিয়মিত ঔষধ খাবেন আর নিয়মিত ডাক্তারের পরামর্শ মত ডাক্তারের সাথে দেখা করবেন। ডায়াবেটিসের ঔষধ কখনই ডাক্তারের পরামরশ ছাড়া বন্ধ করবেন না, এতে মারাত্নক সমস্যা হতে পারে।

৫. ক্রিয়েটিনিন বা কিডনির পরীক্ষা: কিডনি রোগের প্রাথমিক অবস্থায় কোন লক্ষন থাকে না, শুধুমাত্র পরীক্ষা করে নির্ণয় করা সম্ভব। মনে রাখবেন যখন কিডনী রোগের লক্ষণ প্রকাশ পায় তখন অনেক দেরী হয়ে যায়। তাই মাঝে মাঝে (বছরে একবার) কিডনির পরীক্ষা করুন।

৬. চর্বির পরীক্ষা: আমাদের রক্তে অনেক ধরনের চর্বি থাকে, কেউ ভালো, কেউ মন্দ। সেগুলোর একটা নির্দিষ্ট অনুপাত আছে, সেটা ঠিক না থাকলেই হার্টের অসুখ, স্ট্রোক হতে পারে।

৭. ইসিজি বা হার্টের পরীক্ষা: এটিও কিডনি পরীক্ষার মত (বছরে একবার) করা উচিত। কারণ ইসিজি করে অনেক হার্টের অসুখ প্রাথমিক অবস্থায় জানা যায়।

৮. লিভারের পরীক্ষা: এটিও মাঝে মাঝে করে দেখা উচিত।

৯. পেটের আল্ট্রাসনোগ্রাম: এই পরীক্ষা করে অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেমন পিত্ত থলি, কিডনি ইত্যাদিতে কোন পাথর বা টিউমার আছে কিনা, পেটে পানি আছে কিনা ইত্যাদি।

উপরের সব জিনিসগুলো হল আপনার শরীরের ব্রেক, চাকা ইত্যাদি। এসব ভালো না থাকলে যে কোন সময় এ্যাক্সিডেন্ট হতে পারে। তবে এগুলো একবার দুবার করলেই দায় শেষ না। সাধারনত শরীরে কোন সমস্যা না থাকলে বছরে অন্তত একবার এসব চেক করা উচিত। কোন সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের শরনাপন্ন হওয়া উচিত। আপনি বছরে একবার যেমন বেড়াতে যান, দুবার বা তিনবার ড্রেস কিনেন, দেহগাড়িকে চেক করাটাকে এমন রুটিন করে ফেলুন।আপনার গাড়ির যত্ন নিলেই গাড়ি ভালো থাকবে।
মরতে হবেই সবাইকে তবে অকালে মৃত্যু কোনভাবেই কাম্য নয়।
….

লেখকঃ ডা. রতিন মন্ডল
এফসিপিএস, মেডিসিন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।