মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
World Health Organization

পালিত হচ্ছে “বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা” সপ্তাহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ৮:০৬ · ২ মিনিটে পড়ুন
পালিত হচ্ছে “বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা” সপ্তাহ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার 

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০২০। প্রতি বছরের মতো এ বছরও ১৮ থেকে ২৪ নভেম্বর অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারের এন্টিবায়োটিক সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হলো “United to preserve antimicrobials”.

 

মূলত, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বিজ্ঞানের আবিষ্কার ও মানব জাতির প্রধান অস্ত্রই হলো এন্টিবায়োটিক। তবে অতিরিক্ত, অপর্যাপ্ত ও নিয়ম ব্যতিরেকে এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়ার উদ্ভব হয়। এন্টিবায়োটিক প্রতিরোধী এইসব ব্যাক্টেরিয়া ব্যক্তির জন্য প্রাণঘাতী তো বটেই বরং সমাজেও ব্যাপক প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে।

 

মূলত, মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে বসবাসকারী অনেক ব্যাক্টেরিয়া অহেতুক এন্টিবায়োটিক প্রয়োগের ফলে মারা পড়ে। কিন্তু এর মধ্যে বেঁচে যাওয়া দু-একটি ব্যাক্টেরিয়াই এন্টিবায়োটিকটিকে অকার্যকর করার জন্য তাদের জিনগত কাঠামোতে বিশেষ পরিবর্তনের আশ্রয় নেয়। ফলে পরবর্তীতে সেই একই এন্টিবায়োটিক ব্যবহার করা হলেও বিশেষভাবে পরিবর্তিত ব্যাক্টেরিয়া দিব্যি বেঁচে থাকতে সক্ষম হয়, আর তখনই তৈরি হয় এন্টিবায়োটিক রেজিজট্যান্স। এভাবেই সারা বিশ্ব জুড়ে এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে কম বা বেশি কার্যকর সব প্রকার এন্টিবায়োটিক ব্যাক্টেরিয়ার সংক্রমণজনিত চিকিৎসায় ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই এ সংক্রান্ত সচেতনতা তৈরির বিকল্প নেই।

 

চিকিৎসক এর পরামর্শ ছাড়া ফার্মেসীর ওষুধ বিক্রেতার প্ররোচনায় সাধারণ সর্দি, জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন অথবা পরামর্শকৃত এন্টিবায়োটিকের পুরো কোর্স শেষ করতে অনীহা প্রভৃতি কারণে আমরা এন্টিবায়োটিকের সুফল থেকে বঞ্চিত হয়ে বরং এক বিপর্যয়ের দিকে এগিয়ে চলছি।

 

এক সমীক্ষা হতে জানা যায়, ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যাওয়া নয়’শ জনের মধ্যে চার’শ জনের মৃত্যুর কারণই ছিল এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সহনীয় মাত্রায় আনয়নের জন্য চিকিৎসকসহ সব পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীগণের সচেতনতা বৃদ্ধি করতে বাংলাদেশে প্রতি বছর এন্টিবায়োটিক সপ্তাহ অতি গুরুত্বের সাথে পালন করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

কুকুরের মাধ্যমে সংক্রমিত জলাতঙ্ক নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল চিলি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে চিলি কুকুরের মাধ্যমে সংক্রমিত জলাতঙ্ক (Rabies) জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি দেশটির ৫০ বছরেরও বেশি সময় ধরে মানবদেহে কুকুর-সংক্রমিত জলাতঙ্কের কোনো…

১৬ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বজনীন স্বাস্থ্যসেবা অগ্রগতিতে অংশীদারত্ব নবায়ন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কমনওয়েলথ সচিবালয়

১৫ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং কমনওয়েলথ সচিবালয় আজ চার বছরের জন্য তাদের সমঝোতা স্মারক (MoU) নবায়নের মাধ্যমে কমনওয়েলথভুক্ত ৫৬টি সদস্য দেশের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত…

১৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।