শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টু হান্ড্রেড ওয়ান

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার 

ডা. শুভদীপ চন্দ

পরিচিত এক বৃদ্ধ মারা গেলে অন্য বৃদ্ধরা এমনিই সামনে আসেন না। ভয়ে! এবার বুঝি তার ‘সময়’ চলে আসলো। কিন্তু তিনি আসলেন। আসতে বাধ্য হলেন। ছেলেরা এমন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছিলো, এমন অর্থের বাদানুবাদ করছিলো, ইশারা ইঙ্গিত দিচ্ছিলো যেন কাজটি পরে পরে হয়ে যায়।

ছবিঃ প্রতীকী

লাশ এভাবে হাসপাতালে আর কতক্ষণ ফেলে রাখা যায়! বৃদ্ধই টাকা বের করলেন। মৃতের ছোটভাই তিনি। তিন ছেলে গোঁয়ারের মতো দাঁড়িয়ে আছে। তাদের বউয়েরা প্রতিযোগিতা করছে- কে কার চেয়ে বেশি জোরে কাঁদতে পারে। এ পরিবারগুলো আমি জানি। সূক্ষ্ম মান অভিমানের দেয়াল দিয়ে পৃথক হয়ে থাকে। এ ঘর, ও ঘর আলাদা হতে সময় নেয় না। মিল হতেও সময় নেয় না। যখন মুখ দেখাদেখি বন্ধ হয় একজন আরেকজনের ছায়াও মাড়ায় না। দীর্ঘ দুই বাড়ি ঘুরে রাস্তায় উঠে। শুনিয়ে শুনিয়ে নিন্দে চর্চা করে। প্রচণ্ডভাবে নিষেধাজ্ঞা আরোপ করে বাসার ছোটরা যেন ও বাড়ির ছোটদের সাথে না মিশে। তারপর যখন মিল হয় তারা ভুলে যায়। কী জিনিস কবর দিয়ে তারা ফুল ফোটাচ্ছে তারা ভুলে যায়। এ চুলার রান্না ও চুলায় ঢোকে। এ ঘরের টিভির আওয়াজ ও ঘর থেকে শোনা যায়। তারা কি- আবার মনে হওয়ার আগ পর্যন্ত তাদের দুঃখবোধ ঘুমিয়ে থাকে। তারা ছোটলোক। প্রচণ্ড ছোটলোক।

দুই মুচি দীর্ঘক্ষণ ঝগড়া করছে এ বাড়ির স্যান্ডেল জুতা কেন অন্য মুচি কালি করলো? শ্বাশুড়ি আধাপট চালের জন্য, এক শিশি তেলের জন্য, এক চামুচ গুড়া সাবানের জন্য অনেক কথা শোনাতে পারেন। সামান্য এক টাকা, দুই টাকার জন্য তারা ঘন্টার পর ঘন্টা ঝগড়া করতে পারে। একটু ভাত বেশি খেলে তারা কথার আঘাতে রক্তাক্ত করে দেয়। গা জ্বালানো কথা কাকে বলছে- শ্বাশুড়ি, ছেলের বৌকে, ননদকে না একসাথে বড় হয়ে ওঠা ভাইকে তারা ভাবে না। অতি অল্পতে বেঁচে বেঁচে তাদের অভ্যাস, অল্পই তাদের জন্য অনেক। পাঁচ দশ পরিবার ঘিঞ্জি করে যে বসতি তার ছাদ ফুটো করে আলো ঢুকে না। অভাব আর অপ্রাপ্তির যে দেয়াল তা ভেঙ্গে বাতাস আসে না। সেখানে রুচিবোধ, আধুনিকতা, উৎকর্ষতা বাহুল্য। মনসাগরের ঐশ্বর্যের খোঁজ তারা কখনো পায় নি, তার অনুসন্ধানের চেষ্টাও তারা কখনো করে নি। হৃদয় উজাড় করে দীনতা দেখানো, পকেট উপুড় করে শূন্যতা বোঝানো, চিৎকার করে লোক জড়ো করে চিকিৎসার প্রয়োজনীয়তা বোঝানো- এখানে অতি স্বাভাবিক ব্যাপার। আমাদের চোখে অস্বাভাবিক ঠেকে তা, আমাদের ছানিপড়া চোখের দুর্বলতা।

এক সূক্ষ্ম অনুভূতি তার মাঝে থেকেও সবাইকে এক ঘরে বেঁধে রেখেছে। ছবিগুলোতে শুধু পাশাপাশি মুখ আসে, ভেতরের কেমিস্ট্রি আসে না। যে কেমিস্ট্রি প্রয়োজন দিয়ে বোনা হলেও বোনা। এভাবেই মারা যাবেন গনি মিয়ারা, এভাবেই এক আউন্স তেল বাঁচিয়ে বাঁচিয়ে বিল্ডিং তুলবেন সখিনা বেগমরা, এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করবে মন্তু টুনিরা। যেখানে প্রেম মানে আগ্রহ, বিয়ে, যৌনতা আর সন্তান উৎপাদন। এগুলো সাহিত্য না হলে ক্ষতি নেই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।