মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিলো ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ আগস্ট ২০১৭, ৮:৪০ · ১ মিনিটে পড়ুন
দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিলো ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ  ও হাসপাতাল
লেখার আকার

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে দোহারে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ এবং বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসাসেবা বিতরণ করেছে প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও পথিকৃৎ


নামক সংগঠন। গত রবিবার ২৭ আগস্ট দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ত্রাণ বিতরণ করে প্রতিষ্ঠানটির চিকিৎসক, শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এর পক্ষ থেকে । এতে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ।
FB_IMG_1504103592792
এসময় নারিশার ৫২০ বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয় মাঠে। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, মোম ও ম্যাচ ইত্যাদি। ত্রান বিতরণের পরে প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকদের পরিচালনায় প্রায় ৯৮৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ।
FB_IMG_1504103647815
এ সময় তারা বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে হাত বাড়ায়। এবারও বন্যাকবলিত এলাকায় উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থ মানুষকে সহায়তা করা হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।’

সংবাদ দাতা: বনফুল রায়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।