মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

দেশের দুঃসময়ে ‘ত্রায়ক’- এর মানবিক কার্যক্রম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ মে ২০২০, ১১:২২ · ২ মিনিটে পড়ুন
দেশের দুঃসময়ে ‘ত্রায়ক’- এর মানবিক কার্যক্রম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ মে ২০২০, বুধবার:

করোনা ভাইরাসের ক্রমাগত সংক্রমণে দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে, অন্যদিকে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সম্মুখ সমরে অবতীর্ণ আছেন দেশের চিকিৎসক সমাজ। দেশের এই ক্রান্তিলগ্নে টাঙ্গাইল ভিত্তিক অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রায়ক’ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল (১২ এপ্রিল) সকাল ৯ টায় ত্রায়কের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা যোদ্ধাদের জন্য ১০০ টি জীবাণুরোধী সুরক্ষা সামগ্রী (ফেস সিল্ড) পৌঁছে দেওয়া হয়। হাসপাতালের হয়ে তত্ত্বাবধায়ক ডা. মো. সদর উদ্দিন ত্রায়কের আহ্বায়ক আতিক রহমানের হাত থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন। ত্রায়কের সাবেক সভাপতি শোভন কুমার ঘোষ এবং সাবেক প্রচার সম্পাদক জয়ন্ত বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।

দেশের করোনা পরিস্থতির শুরু থেকেই ত্রায়কের পক্ষ থেকে ৯ জন ডাক্তারের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম টেলিমেডিসিন সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছেন।

এছাড়াও খাদ্যসামগ্রী নিয়ে অসহায় ও সম্বলহীন পরিবারগুলোর পাশে থাকার প্রয়াস দেখিয়েছে ত্রায়ক। এ যাবৎ টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকায় দুই শতাধিক দরিদ্র পরিবারকে ১ সপ্তাহের প্রয়োজনীয় খাদ্যের জোগান দিয়েছে তারা। তাদের এ তালিকায় প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, আধা কেজি পেঁয়াজ ও দুটি করে জীবাণুনাশক সাবান।

অধ্যবধি ত্রায়কের এসব কার্যক্রম চলমান রয়েছে। একজন স্বেচ্ছাসেবক জানান, দেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখবেন।

নিজস্ব প্রতিবেদক/আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।