মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

দুই লক্ষ টাকার ব্যক্তিগত অনুদানে গবেষনা বৃত্তির যাত্রা শুরু

ওয়েব টিমপ্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ১০:১৩ · ২ মিনিটে পড়ুন
দুই লক্ষ টাকার ব্যক্তিগত অনুদানে গবেষনা বৃত্তির যাত্রা শুরু
লেখার আকার

গতকাল ২০ নভেম্বর, ঢাকা শিশু হাসপাতালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো, “অধ্যাপক ডা. মো. মনির হোসেন রিসার্চ গ্রান্ট”।
বাংলাদেশ ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ এবং ঢাকা শিশু হাসপাতালের এমডি ও এফসিপিএস এর শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের এ পথ সুগম করার উদ্দেশ্যে দুই লক্ষ টাকার “অধ্যাপক ডা. মো. মনির হোসেন রিসার্চ গ্রান্ট” প্রদান করেন উক্ত ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. মনির হোসেন। সকল শিক্ষক-শিক্ষিকা এবং একাডেমিক কাউন্সিলরের উপস্থিতিতে একাডেমিক ডিরেক্টর অধ্যাপক সফি আহমেদ মোয়াজ এবং হসপিটাল ডিরেক্টর অধ্যাপক আব্দুল আজিজ এর কাছে এই চেক হস্তান্তর করা হয়েছে।


অধ্যাপক ডা. মো. মনির হোসেন তাঁর ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে এমডি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার সুবাদে বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ থেকে সাড়ে সাত হাজার টাকা শিক্ষাবৃত্তি পেয়েছিলেন। সেই থেকে তিনি নিজেও শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন। আজ তাই এই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

ভবিষ্যতে এই বৃত্তির ক্ষেত্র এবং পরিমাণ উভয়ই বৃদ্ধি পাবে বলে কথা দিয়েছেন অধ্যাপক ডা. মো. মনির হোসেন।

তথ্যসূত্র:
অধ্যাপক ডাঃ মোঃ মনির হোসেন
বাংলাদেশ ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ এবং ঢাকা শিশু হাসপাতাল

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।