মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

থ্যালাসেমিয়া দিবসে দেশজুড়ে মেডিসিন ক্লাবের কর্মসূচী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ মে ২০১৮, ৭:৪৩ · ৩ মিনিটে পড়ুন
থ্যালাসেমিয়া দিবসে দেশজুড়ে মেডিসিন ক্লাবের কর্মসূচী
লেখার আকার

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস,৮ই মে ২০১৮ থ্যালাসেমিয়া রোগ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং মেডিসিন ক্লাব ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০১৮ উদযাপিত হয়।
৭ মে একটি বর্ণ্যাঢ্য র‍্যালী ও সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মূল সেমিনার ,বিশ্বসাহিত্য কেন্দ্রে থ্যালাসেমিয়া সমিতির আয়োজনে ও মেডিসিন ক্লাবসহ অন্যান্য সংগঠনের সহযোগীতায় গোলটেবিল বৈঠক এবং ৮ই মে আয়রন চিলেশনের উপর সাইন্টিফিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ।৭ই মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহেদ মালিক ও সভাপতিত্ব করেন স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবুল কালাম আজাদ।

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় প্রায় ৩০ টি মেডিকেল কলেজে একযোগে ৮ ই মে সচেতনতামূলক ক্যাম্পেইন সহ বিভিন্ন কর্মসূচি প্রতিটি শাখায় পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। তন্মধ্যে রংপুর মেডিকেল কলেজ ইউনিট,ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট দিনাজপুর,পাবনা মেডিকেল কলেজ ইউনিট,ময়নামতি মেডিকেল কলেজ ইউনিট কুমিল্লা, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিট ,মুগদা মেডিকেল কলেজ,শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগন্জ সহ বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচী,ব্লাড গ্রুপিং ,সেমিনার, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।


এছাড়া কেন্দ্রীয় পরিষদ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের মানুষদের কাছে সচেতন বার্তা পৌঁছে দিতে একটি সচেতনতা মূলক নাটিকা ও পোস্টার বের হয় ।

মেডিসিন ক্লাব মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত একটি একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী,টিকাদান কর্মসূচী,থ্যালাসেমিয়া শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিনাশর্তে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ,হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে মেডিসিন ক্লাব স্থান করে নিয়েছে আর্ত পীড়িত মানবতার অন্তরে।

এই লক্ষ্যে ২০০১ সালে মেডিসিন ক্লাব সকল কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্ব বিবেচনায় শুরু করে “থ্যালাসেমিয়া প্রজেক্ট” । সারাদেশে মেডিসিন ক্লাবের প্রায় ৩০ টি মেডিকেল কলেজে অবস্হিত শাখায় থ্যালাসেমিয়া রোগীদের এই বিশেষ প্রকল্পের আওতাধীন বিবেচনা করা হয়ে থাকে।তাদের বিনামূল্যে বিনাশর্তে রক্ত সরবরাহ করে থাকে মেডিসিন ক্লাব। এছাড়া চিকিৎসা সংক্রান্ত সচেতনতা ও কাউন্সেলিং ,প্রতিরোধের জন্য সচেতনতামূলক বিভিন্ন পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে আক্রান্ত ও বাহক শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে মেডিসিন ক্লাব সদা তৎপর।
২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সারাদেশে বিভিন্ন ইউনিটে অন্যান্য রোগীদের পাশাপাশি শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীদের প্রায় ১৬হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে মেডিসিন ক্লাব।

 

লিখেছেন:

নওশীন নাওয়ার

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।