মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”: ২৩-২৯ এপ্রিল, দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০১৮, ১২:২৯ · হালনাগাদ: ৬ মে ২০১৮ · ২ মিনিটে পড়ুন
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”: ২৩-২৯ এপ্রিল, দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ
লেখার আকার

“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ১৩/০৮/১৭ ইং তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর ২৩-২৯ এপ্রিল, দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হবে। সেই লক্ষ্যে এই বছরও দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে, জাতীয় পর্যায়ে যার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৩ এপ্রিল ২০১৮ খ্রিস্টাব্দ (১০ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ) রোজ সোমবার জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে।

এবারের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্যঃ “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”

সপ্তাহব্যাপী প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর নিম্নরূপকর্মসুচি পালিত হবে:

প্রথম (সোম),২৩.৪.২০১৮- উদ্বোধনী ও মেলা
দ্বিতীয় (মঙ্গল), ২৪.৪.২০১৮- মাতৃপুষ্টি
তৃতীয় (বুধ), ২৫.৪.২০১৮- শিশু পুষ্টি বিশেষ করে পাঁচ বছরবয়সের নীচের শিশুদের পুষ্টি (এছাড়া অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা সম্পন্ন শিশুদের পুষ্টি)
চতুর্থ (বৃহস্পতি), ২৬.৪.২০১৮- স্কুলগামী শিশুদের পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি এবং খাদ্যাভ্যাস
পঞ্চম (শুক্র), ২৭.৪.২০১৮- বয়স্কদের পুষ্টি, অসংক্রামক রোগ প্রতিরোধ
ষষ্ঠ (শনি), ২৮.৪.২০১৮- বহুখাতভিত্তিক সমন্বয় ও আলোচনা সভা
সপ্তম (রবি), ২৯.৪.২০১৮- সমাপনী

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যা উন্নয়নশীল দেশ হিসাবে যাত্রা শুরুর প্রাক্কালে বহু স্তর, বহুখাত , বহু অংশীজন এর সমন্বয়ে “ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮” এর যথাযথ পালন এ যাত্রা কে আরও সাফল্যমণ্ডিত করবে।

সৌজন্যঃ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।