মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ৯:৫৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে আজ (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের প্যাথলজি বিভাগসহ ঢামেক হাসপাতালের বিভিন্ন প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দালালরা হলেন, সুমন (২৫) (সাজা তিন মাস), সাইদুর রহমান (৩০) (সাজা এক মাস), শিশির আহমেদ (২১) (জরিমানা এক হাজার টাকা), কাউসার (৩০) (সাজা এক মাস), আরিফ (১৯) (রাজা ৩ মাস), নজরুল ইসলাম (৪০) (সাজা এক মাস), সাগর (২৭) (সাজা ১৬ দিন), রিমন (২৩) (সাজা তিন মাস), জয়দেব বর্মন (৩২) (জরিমানা ১০০০ টাকা), মাহমুদা বেগম (৫৩) (সাজা ৩ দিন), মুনতাহার বেগম (২৩) (জরিমানা ১০০০ টাকা), মমতাজ বেগম (৬০) (৭ দিনের সাজা), শেফালী আক্তার (৬৫) (তিন দিনের কারা ভোগ), মোর্শেদা বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), শাহিনুর বেগম (৪৫) (এক মাসের কারা ভোগ), শাহনাজ বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), শিউলি বেগম (৪২) (১০০০ টাকা জরিমানা), শিউলি বেগম (৪০) (১০০০ টাকা জরিমানা), মর্জিনা বেগম (৪৫) (১০০০ টাকা জরিমানা), সাইফুল (৩২) (সাত দিনের কারা ভোগ) ও রাজিব (২৪) (সাত দিনের কারা ভোগ)।

অভিযান পরিচালনায় থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান গণমাধ্যমকে বলেন, “আমাদের কাছে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে ছিল। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই ২১ জনকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।”

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “দালাল চক্র নির্মূলে এটি একটি নিয়মিত অভিযান। এখন থেকে এই অভিযান সবসময় চলমান থাকবে। আমরা চাই দালালমুক্ত ঢাকা মেডিকেল। আমাদের এখানে চিকিৎসা নিতে এসে যেন কোনো রোগী প্রতারণার ফাঁদে না পড়ে এই বিষয়টা লক্ষ্য রেখেই ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।