মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকায় সবুজবাগে এক পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, ৯ বাড়ি লকডাউন

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ৭:৩২ · ২ মিনিটে পড়ুন
ঢাকায় সবুজবাগে এক পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, ৯ বাড়ি লকডাউন
লেখার আকার

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় জিরো গলির একটি বাসায় ছয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী আরো এক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল রবিবার সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই পরিবারের ছয়জনসহ মোট সাত আক্রান্ত হওয়ার পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে আক্রান্ত হওয়া ব্যক্তিরা যে ভবনে থাকতেন ওই ভবনসহ মোট ৯টি ভবন লকডাউন করে দেওয়া হয়েছে।

এছাড়া জিরো গলি নামে একটি গলি লকডাউনের আওতায় আনা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। আতঙ্করোধে পুলিশ কাজ করছে।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, দক্ষিণগাঁও এলাকার একটি বাড়িতে শুক্রবার একজন ব্যক্তি আক্রান্ত হন। শনিবারে তার স্ত্রীও আক্রান্ত হন। আর আজকে ওই বাসার বাকি চার সদস্য মিলে একই পরিবারের মোট ৬ জন আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, তাদের পাশের ভবনের একজন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দুটি বাড়িতে ৭জন আক্রান্ত হওয়াতে ওই এলাকার ৯টি বাড়ি ও একটি গলি পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। ওই এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আক্রান্ত সবাই কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।