মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকায় ঢোকা কিংবা বের হওয়া বন্ধ

Platformপ্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ২:০৯ · ১ মিনিটে পড়ুন
ঢাকায় ঢোকা কিংবা বের হওয়া বন্ধ
লেখার আকার


০৬ এপ্রিল, ২০২০

দেশের করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এমতাবস্থায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে লোকজনকে ঢাকায় ঢুকতে কিংবা ঢাকা থেকে বের না হতে দেওয়ার ওপর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তবে যারা স্বাস্থ্য সুরক্ষা কিংবা জরুরি সেবার কাজে নিয়োজিত তাদের ব্যপারে বিষয়টি শিথিলযোগ্য।

গত রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এমন তথ্য আসে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বের না হয় সে ব্যপারেও কঠোর নজরদারি রাখছে পুলিশ। এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রয়োজন ছাড়া তারা কাউকে ঢাকায় আসতে বা ঢাকা ছেড়ে অন্যত্র যেতে দেবে না।

উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশের সব নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।