মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম করোনাভাইরাস হাসপাতালের উদ্বোধন

Platformপ্রকাশ: ১৮ মে ২০২০, ১১:২২ · ২ মিনিটে পড়ুন
ঢাকায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম করোনাভাইরাস হাসপাতালের উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে ২০২০, সোমবার

ঢাকায় চালু হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম করোনাভাইরাস হাসপাতাল। রবিবার (১৭ মে) দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে করোনা চিকিৎসার জন্য ২ হাজার বেডের এই অস্থায়ী হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এই হাসপাতালে অত্যাধুনিক ২০১৩টি আইসোলেটেড শয্যা রয়েছে যার মধ্যে ৭১টির সাথে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান যে মাত্র ২০ দিনের মধ্যেই এই হাসপাতালটি প্রস্তুত করতে সক্ষম হয়েছে সরকার। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড বিশেষায়িত হাসপাতাল। এখানে অত্যাধুনিক ২০১৩টি আইসোলেটেড শয্যা রয়েছে, যার মধ্যে ৭১টির সাথে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা রয়েছে। এছাড়াও অন্তত ৪০০টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আছে। আইসিইউ ব্যবস্থাসহ এই হাসপাতালটি উন্নত দেশের অস্থায়ী কোভিড হাসপাতালের থেকে কোনো অংশেই কম নয় বলেই তিনি দাবি করেন। জাহিদ মালেক আরও জানান যে, করোনাভাইরাস মোকাবিলায় মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করতে নতুন আরও অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে।

এছাড়া নন কোভিড হাসপাতালে সাধারণ রোগীদের বাধ্যতামূলক চিকিৎসার জন্য সকল সরকারি ও বেসরকারি হাসপাতালকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক। করোনাভাইরাস চিকিৎসায় দেশে এখন প্লাজমা থেরাপির কাজ চলছে। পাশাপাশি আমেরিকার উৎপাদিত ওষুধ রেমডেসিভির এখন দেশেই তৈরি হচ্ছে, যা সরকারের কাছে ওষুধ মজুদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

লকডাউন শিথিল করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান,

“সরকার প্রথম থেকেই একটি সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়ে কাজ করেছে। যখন জরুরি ছিল, তখনই লকডাউন করা হয়েছে। যখন শিথিল করা প্রয়োজন, তখন স্বাস্থ্যবিধি বজায় রাখা সাপেক্ষে শিথিল করা হয়েছে। সবদিক বিবেচনা করে সরকার যা কিছু করছে, তা ভেবে-চিন্তেই করছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতি থেকে রেহাই পাবে।”

নিজস্ব প্রতিবেদক/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।